সময় কলকাতা ডেস্ক: কালো জাম খুবই উপকারী এক ফল, বিশেষত ডায়াবেটিস রোগীদের জন্য দুর্দান্ত ফল দেয়। আজ এই কালো জাম দিয়ে বানান কালা খাট্টা।
কালা খাট্টা তৈরির উপকরণ
• ৪০০ গ্রাম কালো জাম
• ১ টেবিল চামচ লেবুর রস
• ১/২ চা চামচ বিট লবণ
• ৩ টেবিল চামচ চিনি
• ১ মুঠো পুদিনা পাতা
• প্রয়োজন অনুযায়ী বরফ
পদ্ধতি

একটা মিক্সারে কালো জামের পেস্ট করে নিতে হবে। তারপর একটি জারে লেবুর রস, বিট লবণ, চিনি ও বরফ কুচির সঙ্গে ওই পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি সার্ভিং গ্লাসে পুদিনা পাতা, লেবু দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এই কালা খাট্টা।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার