Home » রাবণ ছবির প্রমোশনে মধ্যমগ্রামে জিৎ

রাবণ ছবির প্রমোশনে মধ্যমগ্রামে জিৎ

সময় কলকাতা ডেস্ক : গত বছরই নতুন ছবি ‘রাবণ’-এর নাম ঘোষণা করেন টলিউড কিং জিৎ । ইতিমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে । ঈদে মুক্তি পেতে চলেছে রাবণ। শনিবার সেই ছবির প্রমোশনে মধ্যমগ্রাম শিশিরকুঞ্জের এক শপিংমলে দেখা গেল জিৎকে । স্বপ্নের নায়ককে সামনা সামানি দেখতে দুপুর থেকে সপিং মল চত্বরে ভিড় জমাতে থাকেন জিৎয়ের অসংখ্য অনুরাগী। রাবণ ছবির আরেক অভিনেত্রী লহমা ভট্টাচার্যকে শনিবার দেখা যায় জিৎয়ের সঙ্গে স্টেজ শেয়ার করতে । ভক্তদের উদ্দেশ্যে বেশ কিছু ডায়লগ বলতে শোনা যায় জিৎকে। পাশাপাশি এই ছবির গানের তালে জিৎ ও লহমাকে নাচতে দেখে শনিবার কার্যত আনন্দের জোয়ার বয়ে যায় মধ্যমগ্রামে।

শনিবার জিৎ ও লহমার জুটিকে একবার চোখের দেখা দেখতে অগনিত দর্শক ভীড় করেছিলেন শপিং মল চত্বরে । যা সামাল দিতে রীতিমতন হিমসিম খেতে হয় নিরাপত্তা রক্ষীদের।ভিড়ের আঁচ পড়েছিল ৩৪ নম্বর জাতীয় সড়কেও । ফলে  বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে য়ায়  জাতীয় সড়কের যান চলাচল।

এম এন রাজের পরিচালনায় আগামী ২৯ তারিখ মুক্তি পেতে চলেছে রাবণ। জিৎ ও লহমা ছাড়াও এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।

About Post Author