সময় কলকাতা ডেস্ক : সময়ের সাথে সাথে বদলাচ্ছে অপরাধের কৌশল, বদলাচ্ছে অপরাধীদের ডেরা এবং অপরাধের এলাকা। কিছুদিন আগে বিহার থেকে অপরাধীদের উত্তর চব্বিশ পরগনার একমাত্র ব্যারাকপুর শিল্পাঞ্চলেই সক্রিয় হতে দেখা যেত। এবার বাইরের রাজ্যের অপরাধীরা ছড়িয়ে পড়ছে জেলার অন্য প্রান্তে। পুলিশের চোখকে সবক্ষেত্রে ফাঁকি দেওয়া সম্ভবপর হচ্ছে না। ফলশ্রুতি,আগ্নেয়াস্ত্র সহ গাইঘাটা এলাকায় গ্রেফতার হল ৮ ডাকাত। ধৃতদের মধ্যে দুজন বিহারের বাসিন্দা, বাকিরা উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিহারের দুজন কামারহাটি এলাকায় ভাড়া থাকত। কামারহাটি থেকে তারা তাদের অপরাধের ক্ষেত্র প্রসারিত করেছিল জেলা জুড়ে।
সোমবার রাতে গাইঘাটা থানার মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। মধ্য রাতে একটি চারচাকার গাড়ি পুলিশকে দেখে থমকে দাঁড়ায় । পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ গাড়ির কাছে যেতেই কয়েক জন গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। তল্লাশি চালিয়ে পুলিশ গুলি ভর্তি দুটি আগ্নেয়াস্ত্র, বড় গ্রিল কাটার, শাবল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। বাজেয়াপ্ত হয় গাড়িটি। জিজ্ঞাসাবাদের শেষে জানা যায়,আটজন সমাজবিরোধীর অন্যতম সদস্য দুজনের বাড়ি বিহারে। তারা ব্যারাকপুর মহকুমার অস্থায়ী ডেরা থেকে ডাকাতির উদ্দেশ্যে গাইঘাটা এলাকায় মিলিত হয়েছিল স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে, লক্ষ্য ছিল বড় মাপের অপরাধ। পুলিশি নজরদারি দুষ্কৃতীদের পথে বাদ সাধে।।


More Stories
মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে পাকড়াও হামিমের বান্ধবী ধৃত
হাতির করিডোরে ভয়ের উপত্যকায় খুদে দীপক-আয়ুষ নেই রাজ্যের বাসিন্দা
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা