সময় কলকাতা ডেস্ক : বারাসাত আদালতের নির্দেশে জামিন পেয়ে গেলেন প্রবোধ সরকার।গ্রেফতারি পরোয়ানা জারি হতেই অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়ে বারাসাত আদালতে আত্মসমর্পন করেছিলেন অশোকনগর- কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। মঙ্গলবার বারাসাত আদালতে তাঁর আইনজীবী ইতিমধ্যেই তাঁর হয়ে জামিনের আবেদন দাখিল করেন । মঙ্গলবার দুপুরেই শুরু হয় শুনানি।জনৈকা মহিলাকে মারধর,ভীতি প্রদর্শন এবং জাতিবিদ্বেষগত মন্তব্য সহ একাধিক অভিযোগ উঠেছিল অশোকনগর- কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের বিরুদ্ধে। অতঃপর বারাসাত আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রবোধ সরকারের বিরুদ্ধে। শুনানির পরে জামিনের নির্দেশ দেয় বারাসাত আদালত।।
জামিন পেলেন চেয়ারম্যান প্রবোধ সরকার


More Stories
মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে পাকড়াও হামিমের বান্ধবী ধৃত
হাতির করিডোরে ভয়ের উপত্যকায় খুদে দীপক-আয়ুষ নেই রাজ্যের বাসিন্দা
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা