Home » রাজ্য জুড়ে জারি তাপপ্রবাহের সতর্কতা

রাজ্য জুড়ে জারি তাপপ্রবাহের সতর্কতা

সময় কলকাতা ডেস্কঃ তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যে। গোটা রাজ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার, রৌদ্রজ্জ্বল থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তবে, শুকনো থাকবে দক্ষিনবঙ্গের আবহাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। রাজ্য়ে জারি থাকছে তাপপ্রবাহ। এদিন, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৮° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৯° এবং ২৭° সেলসিয়াস।

বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও ছিটে ফোঁটাও বৃষ্টি নেই দক্ষিনবঙ্গে। পূর্বাভাস বলছে, আপাতত বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে। বাড়ছে উত্তরবঙ্গের তাপমাত্রা। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে জারি তাপপ্রবাহের সতর্কতা। অন্যদিকে, বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও। এরই মধ্যে আবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদে সবকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

About Post Author