সময় কলকাতা ডেস্কঃ বৈশাখের তপ্ত গরমে প্রাণ ওষ্ঠাগত। অতিরিক্ত গরমে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় আমাদের। এই সময় সবথেকে বেশি ক্ষতি হয় ত্বক ও চুলের। কড়া রোদে ত্বকে ট্যান পড়ে যায়। বিশেষ করে চুল রুক্ষ হয়ে যায়। তাই এসব সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া কিছু টোটকার ওপর।
ডিম ও দুধের প্যাক

যাদের চুল খুব রুক্ষ এবং শুষ্ক, তাঁদের জন্য ডিম খুবই উপকারী।এক কাপ দুধে একটি ডিম ফাটিয়ে ভালো করে দুশের সঙ্গে মিশিয়ে নিন।এরপর ডিম ও দুধের মিশ্রণটা চুলের স্ক্যাল্পে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিন।এরপর পরিষ্কার জ্বল দিয়ে চুল ধুয়ে নিন।এতে চুল ভালো থাকবে।সপ্তাহে দুদিন অন্তত এই প্যাক লাগালে ভালো ফল পাওয়া যাবে।
অ্যাভোগাডো

অ্যাভোগাডো এমন একটি উপাদান যা চুল, ত্বক সবকিছুর জন্যই ভালো। অ্যাভোগাডোর মধ্যে প্রোটিন ও তেল জাতীয় উপাদান রয়েছে যা চুলের পুষ্টি জোগায়। একটি অ্যাভোগাডো ভালো করে পেস্ট করে মণ্ড বানিয়ে নিন। তার মধ্যে এক চামচ গ্রিন টি ও এক চামচ মেথিদানার পাউডার মেশান। এই মিশ্রণ চুলে লাগিয়ে ভালো করে ধুয়ে নিন।
কলা ও মধুর হেয়ার প্যাক

কলা ও মধুর হেয়ার প্যাক স্ক্যাল্পের জন্য খুবই উপকারি। কলা ও মধু একসঙ্গে পেস্ট করে একটা মিশ্রণ তৈরি করে নিন। এরপর সারা চুলে এই মিশ্রণটি লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি সপ্তাহে অন্তত দুদিন লাগাবেন। চুল ঘন ও মজবুত করতে এই প্যাকটি খুব সাহায্য করে।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি