সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের একাধিক জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। ২ রা মে’র আগে রাজ্যে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার পরিষ্কার থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। শুকনো থাকবে দক্ষিনবঙ্গের আবহাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। রাজ্য়ে জারি থাকছে তাপপ্রবাহ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপর থাকছে। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৮ এবং ২৮° সেলসিয়াস। তবে শনিবার থেকে পরিস্থিতির বেশ কিছুটা পরিবর্তন হতে পারে বলে খবর। শনিবার থেকে কলকাতার আকাশে মিলতে পারে মেঘের দেখা। যার জেরে বেশ কিছুটা কমতে পারে শহরের গরম।

বৃহস্পতিবার, উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
দক্ষিণবঙ্গের ভয়াবহ গরম! আপাতত কোথাও কোন বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে পারে। শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বেশ কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় । আপাতত বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে আছে রাজ্যবাসী।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!