সময় কলকতা ডেস্কঃ কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পাওয়ার পরই বৃহস্পতিবার ক্লাবের মাঠের বর্তমান অবস্থা এবং তার পরিকাঠামো খতিয়ে দেখেন আইএফএ কর্মকর্তারা। বিধায়ক মদন মিত্রের বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের মাঠ পরিদর্শন করেন তাঁরা।
বিধায়কের বিধানসভা এলাকার ক্লাব বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব। এই ক্লাবও খেলায় ছাড়পত্র পেয়েছে। তাই এদিন মাঠের পরিস্থিতি খতিয়ে দেখেন আইএফএ-এর প্রতিনিধি দল। এদিন মাঠ পরিদর্শনে উপস্থিত হন বিধায়ক মদন মিত্র, আইএফএ-র সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় সহ আইএফএ-র কর্তারা। তারা এদিন পুঙ্খানুপুঙ্খভাবে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি ক্লাবের পরিকাঠামোও খতিয়ে দেখেন তারা।
মাঠ পরিদর্শনের পর তাঁরা জানান, মাঠে কিছু কাজ বাকি আছে সেগুলি সম্পন্ন করতে হবে। সেগুলি ক্লাবকে জানানো হয়েছে। ক্লাবকে তিন মাসের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিধায়ক মদন মিত্র জানান, তারা ১৫দিনের মধ্যে সেই কাজ সম্পন্ন করে দেবে।
উল্লেখ্য, নববর্ষে আত্মপ্রকাশ করেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আত্মপ্রকাশের পরেই আইএএফ পরিচালিত ফুটবল প্রতিযোগিতার প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়েছে সাংসদের দল। একই সঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ক্লাবও প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়েছে।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া