সময় কলকাতা ডেস্ক : প্রায় সাত বছর ধরে নামী কোম্পানীর নাম ভাঙিয়ে অবৈধভাবে চলছিল মশা মারার ধূপ ও তেল তৈরির কারবার। গোপণ সূত্রে খবর পেয়ে চাকদহ থানার বনমালী পাড়ায় হানা দিল মুম্বাই লিগাল সেল ও চাকদা থানার পুলিশ।

চাকদহ থানার বনমালী পাড়া এলাকা থেকে উদ্ধার হল প্রচুর নকল ধূপের সামগ্রী সহ ধূপ তৈরির মেশিনপত্র। উদ্ধার হওয়া জিনিসপত্র ও ধূপের বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি বলে দাবি পুলিশের।ইতিমধ্যেই এই কারবারে মূল অভিযুক্ত বিট্টু পালকে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিশ। ধৃতকে আজ কল্যানী মহকুমা আদালতে তোলা হয়।

অভিযোগ, গত সাত বছর ধরে চাকদহ থানার বনমালী পাড়া এলাকায় অবৈধ ওই কারখানা চালাতেন অভিযুক্ত বিট্টু পাল। অভিযুক্তের বাড়ি চাকদহের ব্রহ্ম পাড়া এলাকায় । প্রথমে বেআইনি কারখানাটির খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। তারপরে ওই অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় চাকদহ থানায় ।আপাতত কারখানাটিকে সিল করেছে পুলিশ। এই কারখানার জিনিসপত্র কোথায় বিক্রি হত তার তদন্তে নেমেছে চাকদহ থানার পুলিশ। তবে এই ঘটনার পেছনে আর কে বা কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা