সময় কলকাতা ডেস্ক: আরামবাগের পাঁড়ের ঘাট মহাশ্মশানের কালী মন্দিরে বসেছে জমজমাট বিয়ের আসর।একেবারে হিন্দুমতে মালাবদল করে , সিঁদুর পরিয়ে, মন্ত্রোচ্চারণ করে বিয়ের পর্ব। তবে এই বিয়ে কোনও মানুষের নয়। চৈত্র পার করে বৈশাখ মাস চলছে। দারুণ দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ! বৃষ্টি তো দূরের কথা, আকাশে মেঘের দেখা অবধি নেই। তাই বৃষ্টির আশায় বরুণদেবকে তুষ্ট করতে ব্যাঙের বিয়ে দিল আরামবাগের বাসিন্দারা। একেবারে হিন্দুমতে মালাবদল করে , সিঁদুর পরিয়ে, মন্ত্রোচ্চারণ করে বিয়ে হল ব্যাঙের।

আরামবাগের পাঁড়ের ঘাট মহাশ্মশানের কালী মন্দিরে। পাশাপাশি আয়োজন হয়েছিল মহাভোজেরও। সেখানে পেটপুরে খেয়েছেন এলাকাবাসীরা। এমনকি আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী নিজেও উপস্থিত ছিলেন সেই বিয়ের ভোজে।বিয়েতে আমন্ত্রিত সদস্যদের মধ্যে ছিলেন আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী।

পুরোহিত কাশীনাথ মুখোপাধ্যায় বলেন, বরুণদেবকে তুষ্ট করতে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল ব্যাঙের ডাকে বরুণদেব বৃষ্টি নামান পৃথিবীর বুকে। তাই সেই হিন্দু রীতি মেনেই ব্যাঙের বিয়ে হল।টোপর পরিয়ে সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে দেওয়া হয় ব্যাঙের। এর আগেও সেই মন্দিরে এরকম বিয়ে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তাতে হাতেনাতে ফলও মিলেছিল, এমনটাই দাবি পুরোহিতের।


More Stories
পথ দুর্ঘটনায় নিহত দুই গৃহবধূ
গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আরশাদ উজ জামান
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী