Home » অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

সময় কলকাতা ডেস্কঃ সিলেবাস শেষ না করেই কেন পরীক্ষা নেওয়া হচ্ছে । এই দাবি তুলে বিক্ষোভ পড়ুয়াদের। এই দাবিকে সামনে রেখে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বুধবার বিক্ষোভে সামিল হয়। পাশাপাশি তারা গণডেপুটেশন জমা দেয়।

পড়ুয়াদের দাবি, অনলাইনে পরীক্ষা নিতে হবে।তাদের প্রশ্ন  সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া হচ্ছে কেন। দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিল, অনলাইনে চলছিল ক্লাস। এরপর স্কুল কলেজ চালু হলেও পরীক্ষার সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের তরফে অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তাই পড়ুয়াদের অফলাইনে পরীক্ষা না নিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া হোক এই দাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা।

মিছিল করে এসে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করে পড়ুয়ারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে বিক্ষোভ প্রত্যাহার করে নেন তারা।

উল্লেখ্য, এরআগে একাধিক বিশ্ববিদ্যালয়ে এই দাবি তুলে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। বিশ্বভারতী থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার নেওয়ার দাবি জানায় পড়ুয়ারা। করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠে গত বছরের ১৬ নভেম্বর থেকে খোলা হয় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ দেখা দিতেই বছরের প্রথমেই বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ সহ বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও খোলা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

About Post Author