Home » ৩ হাজার পার দেশের দৈনিক সংক্রমণ

৩ হাজার পার দেশের দৈনিক সংক্রমণ

সময় কলকাতা ডেস্ক: প্রতিদিনই বাড়ছে দেশের করোনা সংক্রমণ। শুক্রবারও সংক্রমণ, মৃতের সংখ্যা, অ্যাকটিভ কেস সবটাই ঊর্ধ্বমুখী। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে গত একদিনে নতুন করে আক্রান্ত ৩৩৭৭ জন, মৃত্যু হয়েছে ৬০ জনের।

পরিসংখ্যান বলছে, দ্রুত গতিতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০১। দেশে পজিটিভিটি রেট ০.৬৩ শতাংশ। দেশে গত একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২৪৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,২৫,৩০,৬২২।

দিল্লির পরিস্থিতি নিয়ে চিন্তা কিছুতেই কমছে না।দিল্লিতে আক্রান্ত ১৪৯০ জন, মৃত্যু ২ জনের। এই মুহূর্তে দিল্লির করোনা পজিটিভিটি রেট ৪.৬২ শতাংশ। এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৮ লক্ষ ৭৯ হাজার ৯৪৮। দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ১৭২।বুধবারই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনার বিরুদ্ধে লড়তে টিকাকরণই একমাত্র পথ। ফলে আগামী দিনে টিকাকরণ এবং বুস্টার ডোজের উপরে জোর দেওয়া হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১৮৮ কোটি ৬৫ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। ৫ থেকে ১২ বছর বয়সিদের টিকাকরণও খুব তাড়াতাড়ি চালু হবে বলে জানা গিয়েছে।

 

About Post Author