সময় কলকাতা ডেস্ক: শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন স্বর্ণযুগের অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
জানা গিয়েছে, হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় অভিনেত্রীর। রক্তে কমে গিয়েছে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা। তাকে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। আপতত ৮০ বছর বয়সী এই অভিনেত্রী মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন । আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। ইসিজি করা হয়েছে অভিনেত্রীর।

বাংলা ছবির স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। খুব ছোট বয়সেই অভিনয় জগতে পা রাখেন মাধবী। শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহার মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। অভিনয় জগতে এসে নিজের নাম পরিবর্তন করেছিলেন মাধবী।
তার অভিনীত সিনেমাগুলির মধ্যে অনবদ্য ‘মহানগর’, ‘চারুলতা’, ‘কাপুরুষ’ ‘ছদ্মবেশী’, ‘শঙ্খবেলা’, ‘গণদেবতা’, ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘স্ত্রীর পত্র’,। সিনেমার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন তিনি। পরবর্তীতে ছোটপর্দাতেও অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?