সময় কলকাতা ডেস্ক : ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই শ্রমিকের।শুক্রবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ক্রান্তি ব্লকের শালডাঙ্গা ব্রিজের কাছে। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
এদিন সকালে সাতটা নাগাদ একটি বালি বোঝাই শক্তিমান লরি শালডাঙ্গা ব্রিজ থেকে নামার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে উল্টে পড়ে যায়, প্রাণ বাঁচাতে ট্রাক থেকে লাফিয়ে নামতে গিয়ে ট্রাকের নিচেই চাপা পড়ে যায় দুই শ্রমিক। স্থানীয় মানুষ জন ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজন কে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। জানা গিয়েছে মৃতের নাম শঙ্কর খেরিয়া বয়স ১৯, এবং মনিরুল ইসলাম বয়স ২৮। দুজনেরই বাড়ি উত্তর মাটিয়ালিতে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ক্রান্তি থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান জানান যে সকাল ৬:৪৫ নাগাদ একটি বিকট শব্দ পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন যে ট্রাকটি উল্টে গেছে এবং তারপর নিচে দুজন চাপা পড়ে আছে। তিনি বলেন যে আশেপাশের সবাই মিলে তাদের উদ্ধার করার চেষ্টা করা হয় কিন্তু উদ্ধার করা যায়নি। পরে পুলিশ এসে মৃতদেহ গুলিকে উদ্ধার করে নিয়ে যায়।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়