Home » আরও একটি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া

আরও একটি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া

সময় কলকাতা ডেস্ক : আবার ধাক্কা বিজেপি শিবিরে। এবার  বনগাঁতে  একটি পঞ্চায়েত হাতছাড়া বিজেপির । গাইঘাটা ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করে। পঞ্চায়েত প্রধান হয়েছিলেন নিলাদ্রী ঢালি ।শুক্রবার পঞ্চায়েত প্রধান নিলাদ্রী ঢালী ও ১ নির্দল পঞ্চায়েত সদস্য ছাড়া আরও দুই বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। সূত্রের খবর, নিলাদ্রী ঢালি প্রধান পদে বহাল থাকছেন।

চার সদস্য  বিজেপি শিবির থেকে তৃণমূল শিবিরে যোগদান করায় পঞ্চায়েতের সমীকরণ পাল্টে যায়।এতদ্বারা ১৬ সদস্যের পঞ্চায়েতে তৃণমূলের  সদস্যের সংখ্যা ৬ থেকে বৃদ্ধি হয়ে ১০ হয়ে যায়।বনগাঁ  জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সর্বজয়া ভবনে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ ও জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যানের উপস্থিতিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় । নিলাদ্রী ঢালী  ছাড়াও নির্দলীয় দীনেশ সরকার এবং বিজেপির সুভদ্রা মন্ডল,বাসন্তী বাছার তৃণমূলে যোগদান করেন। তৃণমূল শিবিরের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে মানুষ একে একে সামিল হচ্ছেন, ধরমপুর তার উদাহরণ। অন্যদিকে বনগাঁর শীর্ষস্থানীয় বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, তৃণমূল দল ভাঙানোর খেলায় মেতেছে যার ফলশ্রুতি পঞ্চায়েত হাতছাড়া হওয়ার ঘটনা।।

About Post Author