সময় কলকাতা ডেস্কঃ কয়লার অভাবে রেল পরিষেবা ব্যাহত হয়েছে। পামতেলের অভাবে ভোজ্য তেলের দাম বাড়ছে। নিয়ম করে পেট্রোল ,ডিজেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র।বিকল্প জ্বালানী সি এন জি পাম্পের অভাব। বিদ্যুৎ চালিত গাড়ী উৎপাদনে প্রয়োজনীয় লিথিয়াম আয়ন ব্যাটারীর অভাব।এই সব অভাবকে একত্রিত করে কেন্দ্রকে তীব্র আক্রমণ রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের।তিনি বলেন মোদী নিজে ক্রাইসিসে আছে আর দেশবাসীকেও ক্রাইসিসে রেখেছে।কোন পরিকল্পনা নেই বলেই কয়লার অভাবে রেল দাঁড়িয়ে যাচ্ছে অভিযোগ ফিরহাদের। ব্যঙ্গের সুরে তিনি বলেন এই হচ্ছে মোদীর আচ্ছে দিনের নমুনা।এমন আচ্ছে দিন যে মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি রব উঠেছে।তোপ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।
রাজ্য পরিবহণ নিগম চাইছে যত দ্রুত সম্ভব শহর কলকাতা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে পেট্রোল ডিজেল চালিত বাসকে বদলে দিয়ে সি এন জি-তে চালানো হবে। পাশাপাশি শহর কলকাতায় বিশেষ করে ব্যাটারি চালিত গাড়ি চালানোর লক্ষ্যে বিভিন্ন বড় বড় বাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলির কাছে বরাত দেওয়া হয়েছে। কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির অভাবে সেই কাজও সফল ভাবে করা যাচ্ছে না বলে মত পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের।দেশে লিথিয়াম আয়ন ব্যাটারি বেশী উৎপাদন হচ্ছে না তাই ব্যাটারী অপারেট বাস ম্যানুফ্যাকচারিং করতে সমস্যা হচ্ছে বিভিন্ন সংস্থার। জানালেন পরিবহণ মন্ত্রী। টাটা সংস্থার কাছেও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় দু হাজার বাসের অর্ডার দেওয়া হয়েছে বলেও এদিন জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
পাশাপাশি তেহট্টর তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ককে আর্থিক দুর্নীতির অভিযোগে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের দাবি মুখ্যমন্ত্রী কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেন না। এর জন্য তাঁর নির্দেশে তৈরি হয়েছে একটি স্পেশাল সেল।তিনি বলেন “আমরা যারা রাজনীতি করি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি এবং সরকারের বিভিন্ন দপ্তরে মন্ত্রী হিসাবে কাজ করছি আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে শ্রদ্ধা করেন ভালোবাসেন তার ওপর ভরসা করেন”। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন ও ত্যাগ, তিতিক্ষা আমাদের আদর্শ। তাই কোন ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া বা এমন কোন কাজ আমাদের কারোর করা উচিত নয় যার জন্য আমাদের দল ও দলনেত্রীর গায়ে কালি লাগতে পারে।


More Stories
শিলিগুড়ির বিশ্ববাংলা লোগো ভাঙা পড়ল
শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সঙ্গে বিদেশ -বীনা, কী বললেন সাংসদ ?
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন