সময় কলকাতা ডেস্ক : একটু ভালোবাসা দাও “( গিভ আ লিটল লাভ )”ছিল তাঁর জনপ্রিয় গানের কলি। ভক্তদের অগাধ ভালোবাসা পেলেও মানসিক বিষাদজনিত ব্যাধিতে চলে গেলেন গ্র্যামি-জয়ী মা-মেয়ে জুটি দ্য জুডসের অন্যতম আমেরিকান গায়িকা নাওমি জুড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬।দ্য জুডস জুটির অপরশিল্পী তাঁর এক ওয়াইনোনা জুড এবং অপর মেয়ে অভিনেত্রী অ্যাশলে শনিবার বিকেলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।”আজ আমরা বোনেরা একটি ট্র্যাজেডির সম্মুখীন হয়েছি। আমরা আমাদের সুন্দরী মাকে মানসিক অসুস্থতার কারণে হারিয়েছি,” বিবৃতিটি অ্যাশলির সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছিল৷
নাওমির স্বামী ল্যারি স্ট্রিকল্যান্ড প্রবাদপ্রতিম শিল্পী এলভিস প্রিসলির জন্য ব্যাকআপ গান করতেন ।পরের সপ্তাহে তাদের ৩৩ তম বিবাহ বার্ষিকীর আগেই চলে গেলেন নাওমি।উল্লেখ্য, ১মে কান্ট্রি মিউজিক হল অফ ফেমে দ্য জুডসের অন্তর্ভুক্ত হওয়ার একদিন আগে নাওমি প্রয়াত হলেন ।অবশেষে নাওমির চলে যাওয়ার সাথে সাথে সমাপ্ত হল তিন দশক ধরে সুরের মায়া বিছিয়ে রাখা “দ্য জুডস”-এর অধ্যায়।

নাওমি আমেরিকার কেনটাকিতে জন্মগ্রহণ করেছিলেন এবং একজন আইসিইউ নার্স হিসেবে কাজ করেছিলেন।তিনি আশির দশকে তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন এবং দ্য জুডস তাদের হিট গানগুলির জন্য পাঁচটি গ্র্যামি জিতে নেয়।”মামা হি ইজ ক্রেজি,” “কেন নট মি,” “টেল মি ‘বাউট দ্য গুড ওল্ড ডেজ” প্রভৃতি গান সৃষ্টির তিরিশ -চল্লিশ বছর পরে আজও সমান জনপ্রিয়।।


More Stories
প্রয়াত প্রাক্তন সাংসদ সুধাংশু শীল
টুটু বসু প্রয়াত
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?