শিবনাথ মুখোপাধ্যায়, সময় কলকাতাঃ রাশিয়া কি সত্যিই এবার ইউক্রেনকে ভয় পেতে শুরু করেছে? রাশিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস সূত্রের খবর, ইউক্রেন, ইউরোপ কিংবা আফ্রিকা থেকে যেকোনো যাত্রীবাহী একটি বিমান, হাইজ্যাক করবে। এবং মস্কোর উপরে পরমাণু বোমা নিক্ষেপ করবে। এবং এই কাজে সাহায্য করবে ন্যাটোভুক্ত কয়েকটি দেশ। ইউক্রেন বাহিনী তাদের দাপট কিন্তু দেখিয়েই চলেছে। “বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী।” যুদ্ধের প্রথম দিন থেকেই, রাশিয়া যেভাবে প্রত্যাঘাত পেয়ে এসেছে ইউক্রেনের কাছে সেই দিক দিয়ে প্রথমদিকে কিন্তু রাশিয়া ভাবতে পারিনি, যে তারা ইউক্রেনের হাতে এইভাবে নাস্তানাবুদ হবে।
পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে এখন ইউক্রেন চাইছে রাশিয়ার ওপর পরমাণু বোমা হামলা চালাতে। ইতিমধ্যেই রাশিয়া তাদের যে সমস্ত ভিভিআইপিরা রয়েছে, তাদের রাশিয়ার পূর্বপ্রান্তে পাঠিয়ে দিয়েছে। রাশিয়ার পূর্বপ্রান্তের বিভিন্ন শহরে তারা ইতিমধ্যে আস্তানা নিয়েছে। মস্কোর ভেন্কভু এয়ারপোর্ট থেকে ১৭ ই মার্চ, ২০২২ থেকে এই সরানোর কাজ শুরু হয়েছে। প্রায় ৯০ টি বিমানে করে রাশিয়ার ভিভিআইপি পরিবারগুলোকে, সরকারি অফিসার এবং আমলাদের রাশিয়ার পূর্বপ্রান্তের শহরগুলিতে থাকার ব্যবস্থা করেছে।
সুতরাং যদি সত্যিই পরমাণু হামলা হয়, তাহলে কিন্তু রাশিয়া কোনভাবেই থেমে থাকবে না। সেটা পরিষ্কার তারা জানিয়ে দিয়েছে । অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের ঈঙ্গিত ক্রমাগত পরিস্কার হয়ে যাচ্ছে , এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি দেখে ।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে