Home » ৮ বছর কাটল, প্রোমোটার কথা রাখে নি

৮ বছর কাটল, প্রোমোটার কথা রাখে নি

সময় কলকাতা ডেস্কঃবিজ্ঞাপনে মজেই জুটছে অষ্টরম্ভা, এখন যেন আঙুল চোষার পালা না হয় সেজন্যই এককাট্টা হচ্ছেন ‘প্রতারিত’ গ্রাহক । বিজ্ঞাপন দেখে ফ্ল্যাট কিনেছিলেন ক্রেতারা,চুক্তি অনুযায়ী ৪ বছরের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের কথা দিয়েছিল প্রমোটার। কিন্তু আবাসনের কাজ শেষ হয়ে ওঠে না, ফলে হস্তান্তর হয় না ফ্ল্যাট। কেটেছে ৪ বছরের জায়গায় ৮ বছর। ফ্ল্যাট না মেলায় নির্মীয়মান আবাসনের সামনে বিক্ষোভ করেন ক্রেতারা।হলদিরাম চিনার পার্ক সংলগ্ন এলাকার ঘটনা।

২০১৫ সালে হলদিরাম চিনারপার্কের কাছে কয়েক বিঘা জমির ওপরে নতুন নির্মাণ হতে থাকা আবাসনে ফ্ল্যাট কেনেন ক্রেতারা।এই আবাসনে ফ্ল্যাট রয়েছে ৩০০ টি। ক্রেতাদের সাথে প্রমোটারের চুক্তি ছিল যে ২০১৮ সালের মধ্যেই হস্তান্তর করা হবে ফ্ল্যাট।কিন্তু ফ্ল্যাট মালিকদের অভিযোগ যে প্রতিশ্রুতি মত নির্ধারিত সময়ের ৪ বছর পরেও তাদের হাতে ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি। ২০১৪-১৫ সালে  এক রিয়েল-এস্টেট কোম্পানি বিজ্ঞাপন দেয় হলদিরাম চিনারপার্কে তাদের তৈরি আবাসনে ফ্ল্যাট কেনার জন্য। প্রায় ৩০০ মানুষ সেই বিজ্ঞাপন অনুযায়ী ওই আবাসনে ফ্ল্যাট বুক করেন ২০১৫ সালে । সংস্থার পক্ষ থেকে তাদের সাথে চুক্তি স্বাক্ষর করে জানানো হয় যে ২০১৮ সালের মধ্যে তাদের ফ্ল্যাট হস্তান্তর করা হবে। মাঝে ৪ বছরের জায়গায় ৮ বছর। এখনো পর্যন্ত কোনও ক্রেতাকেই ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি। এর প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হন ক্রেতারা।ক্রেতাদের দাবী তাদের বুকিং করা ফ্ল্যাট অনতিবিলম্বে তাদের হস্তান্তর করা হোক।ফ্ল্যাটের জন্য এবং ফ্ল্যাটের অন্যান্য সুযোগ সুবিধে ও ক্লাব হাউসের জন্য ক্রেতারা অগ্রিম টাকা প্রদান করলেও চুক্তি তে থাকা কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি ওই রিয়েলএস্টেট সংস্থা। সংস্থার সঙ্গে ফোনে যোগাযোগ করতে চেষ্টা করলেও ফোন ধরেনি অভিযুক্ত সংস্থা।

ক্রেতাদের মধ্যে অম্লান পাখড়ে নামে এক ক্রেতা জানান, “আমাদের কাছ থেকে বিভিন্ন প্রোজেক্ট যেমন পাওয়ার হাউস, ক্লাব হাউস এর নামে টাকা নেওয়া হলেও এখনো তা পূরণ করা হয়নি। সংস্থা আমাদের হাতে ফ্ল্যাট সমর্পণ করুক আমারা আমাদের মত ম্যানেজমেন্ট করে বা অন্য সংস্থাকে দিয়ে বাকি কাজ করিয়ে নেব।’ আবাসন তৈরিতে খুব নিম্নমানের মালমশলা ব্যাবহার করার অভিযোগও তুলছেন অম্লান পাখড়ের মত অনেকেই ।ফ্ল্যাটের আরেক ক্রেতার অভিযোগ যে ফ্ল্যাটের নাম করে ঠকানো হয়েছে তাদের।অভিযোগকারীদের ঘোষণা, অবিলম্বে তাদের ফ্ল্যাট হস্তান্তর না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।।

About Post Author