Home » মেট্রোর কাজে শহর না ভাসে, উদ্যোগী মেয়র পারিষদ নিকাশী, জল যন্ত্রনা থেকে মুক্তি পাবে কি শহরবাসী ?

মেট্রোর কাজে শহর না ভাসে, উদ্যোগী মেয়র পারিষদ নিকাশী, জল যন্ত্রনা থেকে মুক্তি পাবে কি শহরবাসী ?

সময় কলকাতা ডেস্কঃ  তীব্র দহন থেকে একটু মুক্তি মিললেও ঘুর্নীঝড়ের ভ্রকুটি দেখা দিয়েছে বাংলায়।বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ ভারত না বাংলাদেশের উপর আছড়ে পড়বে তা নিয়ে আবহাওয়াবিদদের মধ্য়ে শুরু হয়েছে জল্পনা। তারই মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস তো রয়েছে।এই পরিস্থিতে সোমবার কলকাতা কর্পোরেশনের জল ও নিকাশী বিভাগের  জরুরী বৈঠক সারেন মেয়র পারিষদ তারক সিং।এইদিন জল ও নিকাশী বিভাগের মেয়র পারিষদ জানান আমফানের সময় যাঁরা ভাল কাজ করেছিল সেই সব দল ও  কন্ট্রাক্টরদের  আবার ডাকা হচ্ছে। সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত রাখা হচ্ছে।

জল ও নিকাশী বিভাগের মেয়র পারিষদ তারক সিং এই দিন জানান শহরের উন্নয়নে মেট্রোর কাজ করতে গিয়ে বেশ কয়েকটি নিকাশী নালা‍য় জল নিকাশের পরিমান অনেক কম।আর তার জেরেই শহর কলকাতা ভাসতে পারে।সেই আশঙ্কা থেকেই এই দিনের নিকাশী বিভাগের বৈঠকে  বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইদিন জল ও নিকাশী বিভাগের মেয়র পারিষদ তারক সিং জানান শহরের খালের মুখ বন্ধ করে আর কোন নির্মান কাজ করতে দেওয়া হবে না।একান্ত প্রয়োজন হলে আইআইটি খড়গপুর এর বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সেই অনুমতি দেওয়া হতে পারে বলে জানান তিনি।জল ও নিকাশী বিভাগের মেয়র পারিষদ তারক সিং আরো জানান শহরকে জল যন্ত্রনা থেকে মুক্ত রাখতে পুর কমিশনারের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হবে। যে কমিটি মেট্রোর কাজে বন্ধ হওয়া খালগুলি পরীক্ষা করে দেখবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন ।তারপর সেই মত পরিকল্পনা করে শহরবাসীকে জল যন্ত্রনা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরো জানান আপাতত আইসি বা ইন্টারসেপ্টিং খালের নিকাশি পথ পরিষ্কার করা হবে দ্রুত। বিবি ১ ও সিসি ইস্ট-ওয়েস্ট সহ অন্যান্য খালগুলি নানান নির্মাণ কাজে কতটা ক্ষতি হয়েছে তাও পরীক্ষা করে দেখবে এই কমিটি।রাজ্যে বর্ষা আসার আগে অধিকাংশ খালের মুখ পরিস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জল ও নিকাশী বিভাগের মেয়র পারিষদ তারক সিং।

About Post Author