সময় কলকাতা ডেস্কঃ দিল্লিতে দুই মন্ত্রী ও তাঁদের সচিবের সঙ্গে বৈঠক করে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।বিমান বন্দরে দাঁড়িয়ে পাট শিল্প বাঁচাতে দিল্লির সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানান তিনি।সাবধানী বিজেপি সাংসদ অর্জুন সিং জানান লিখিত নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন তিনি।কেন্দ্র ৬৫০০ টাকা প্রতি কুইন্ট্যাল পাটে দাম বেঁধে দেওয়াতে সমস্যা তৈরী হয়েছিল বলে দাবি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর।

রাজ্যের পাট শিল্প বাঁচাতে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ছিলেন তিনি।একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেন তিনি। আর সেই চিঠির কথা প্রকাশ্যে আসতেই অর্জুন সিং কি দলবদল করছে-সেই নিয়ে গুঞ্জন শুরু হয় রাজ্য রাজনীতিতে।এই দিন বিমান বন্দরে অর্জুন সিং ঝেড়ে না কাশলেও বিরোধীদের গুঞ্জনের কোন দায় তিনি নেন নি।
তাঁর দাবি কেন্দ্রীয় মন্ত্রীরা আগে নেতিবাচক থাকলেও বর্তমানে ইতিবাচক।সেই সঙ্গে রাজ্যে প্রায় দেড় কোটি মানুষ কেন্দ্রের সিদ্ধান্তে বিপদে পড়বে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মতকেও সমর্থন করে বিজেপি সাংসদ বলেন এখন কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় রয়েছেন তিনি।


More Stories
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি