Home » বালুরঘাটে রাস্তা জবর দখলে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বালুরঘাটে রাস্তা জবর দখলে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

শঙ্কর কর্মকার ,বালুরঘাট , সময় কলকাতাঃ কোথাও  মজুত করে রাখা তেলের টিন কোথাও বা আবার অব্যবহৃত টিনের অংশ বিশেষ। আবার রাস্তা পাশে যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে নির্মান কার্যের বিভিন্ন সামগ্রী। যার ফলে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে বালুরঘাট হিলি ৫১২ নম্বর জাতীয় সড়কে। সোমবার সেই জাতীয় সড়ক দখল মুক্ত অভিযানে নামলো বালুরঘাট থানার পুলিশ। ইতিমধ্যেই জবরদখলকারীদের জাতীয় সড়কের দখলকৃত জায়গাটি অবিলম্বে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে পুলিশের তরফে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেই জানায় বালুরঘাট থানার পুলিশ।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে হিলি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সম্প্রসারিত এই জাতীয় সড়ক । দুর্ঘটনা কমাতে সম্প্রতি এই সড়কটিকে চারটি রাস্তায় (FOUR LANE)ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তার দুধারে অসংখ্য জনবসতি থাকায় জাতীয় সড়ক লাগোয়া অনেকটা অংশই স্থানীয় ব্যবসায়ী ও অসাধু মানুষের দখলে চলে গিয়েছে বলে অভিযোগ । যার ফলে সড়ক দুর্ঘটনা নিত্যসঙ্গী হয়ে উঠেছিল বালুরঘাট বাসীদের কাছে। মাঝখানে প্রশাসনকে এ ব্যাপারে উদ্যোগ নিতে দেখা গেলেও পরবর্তী কালে ফের নজরদারিতে শিথিলতা বেড়ে যাওয়ায় সড়ক দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে বালুরঘাট হিলি জাতীয় সড়কে। প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় অবশেষে জেলা পুলিশের নির্দেশে জাতীয় সড়ক দখলমুক্ত করতে নামে বালুরঘাট থানার পুলিশ।

দুলালী দেবনাথ বলে এক জবর দখলকারীর জানান , এভাবে রাস্তা আটকানো যাবে না জানতাম। তবু কিছু সমস্যার কারণে কিছু সামগ্রী রাস্তায় রেখেছিলাম। পুলিশ সতর্ক করে দিয়েছে।

বালুরঘাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , একশ্রেনীর মানুষ এমনটা করছে। পুলিশ অন্যায়কারীদের খুঁজে প্রথমে সতর্ক করছে। দ্রুত রাস্তা দখলমুক্ত না হলে আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আশ্বাস বালুরঘাট পুলিশের।

About Post Author