শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনাঃ বছর চোদ্দোর মানসিক ভারসাম্যহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, বছর ষোলোর নাবালকের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতে গতকাল রবিবার রাতে নাবালিকাকে সঙ্গে নিয়ে নির্যাতিতার বাবা ও মা মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করে নাবালকের বিরুদ্ধে । আজ সোমবার সকালে নাবালককে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের নুরপুর গ্রামে। অভিযুক্ত নাবালককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নির্যাতিতার সোমবার বসিরহাট জেলা হাসপাতালের শারীরিক পরীক্ষা হওয়ার কথা।পুলিশ সুত্র জানা গেছে নির্যাতিতার গোপন জবানবন্দী নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।সেই জবান বন্দী বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছেই করার ব্যবস্থা করা হচ্ছে দাবি পুলিশের।ধৃত নাবালককে সোমবার বিধাননগরে জুভেনাইল কোর্টে তোলা হয়
স্থানীয় সূত্রে জানা গেছে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে দিনের পর দিন একটি পোলট্রি ফার্মে ডেকে নিয়ে যেত অভিযুক্ত নাবালক।সেই পোলট্রি ফার্মে দিনের পর দিন যৌন নির্যাতন চালানোর অভিযোগ ষোল বছরের নাবালকের বিরুদ্ধে। যৌন নির্যাতনে নাবালকরাও যুক্ত হয়ে পড়ছে ।তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ ও প্রশাসন।হাঁসখালির পর এবার মিনাখাঁর ঘটনা। যৌন নির্যাতনের পিছনে কোন পূর্বপরিকল্পিত চক্রান্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে মিনাখাঁ থানার পুলিশ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান