সময় কলকাতা ডেস্কঃ হাওড়ার লিলুয়ার এক গোশালায় বিধ্বংসী আগুন। আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি দোকান সহ দু’টি লরি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা । তবে এই ঘটনায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয় নি বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লিলুয়া থানার পুলিশ। কিভাবে ওই গোশালায় আগুন লাগল তার প্রকৃত কারণ এখনো সঠিক ভাবে জানা যায় নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
সূত্রের খবর হাওড়ার লিলুয়ার ওই গোশালায় প্রথমে আগুন লাগলে সেখান থেকে ছড়িয়ে পড়ে পাশে থাকা আর্বজনার স্তূপে। সেখান থেকে আগুন বিধ্বংশী আকার ধারন ক’রে তা পাশের দোকানের ছড়িয়ে পড়ে। এরপরে দোকান লাগোয়া দুটি লরিতে আগুন ছড়িয়ে পড়লে তা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ।
উল্লেখ্য বেশ কিছুদিন আগে হাওড়ার জগৎবল্লভপুরের মানিকপীর এলাকায় এক প্লাস্টিক কারখানা আগুনে ভস্মীভূত হয়ে যায় । সেই ঘটনার পরই ফের আগুন লাগার ঘটনা ঘটল হাওড়ায়। বার বার আগুন লাগার ঘটনায় বাসিন্দাদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনাগুলি নাশকতা না নিছক দুর্ঘটনা ?


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়