Home » যাত্রীস্বাছন্দ্য খুঁজতে ক্যানিং স্টেশন পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

যাত্রীস্বাছন্দ্য খুঁজতে ক্যানিং স্টেশন পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

সময় কলকাতা ডেস্কঃ ২মে সকাল বেলা হঠাৎ  ক্যানিং স্টেশন পরিদর্শনে আসেন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাধামোহন সিংয়ের নেতৃত্বাধীন উনিশ সদস্যের প্রতিনিধি দল।এই দলে ছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও।

সোমবার সকালে শতাব্দী রায় সহ এই উনিশ সদস্যের প্রতিনিধি দল এদিন সমগ্র ক্যানিং স্টেশন পরিদর্শন করেন। এই স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নেতৃত্ব দেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাধামোহন সিং।উনিশ সদস্যের এই টিমের সঙ্গে ছিলেন পূর্ব রেলওয়ের আধিকারিকরা। রেলযাত্রীদের সমস্ত দাবী ও সমস্যা এবং স্বাছন্দ্যের বিষয়টি খতিয়ে দেখেন তারা। কি করলে এইগুলির আরও উন্নতিসাধন করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানান এই দলের সদস্য তথা সাংসদ শতাব্দী রায়।তিনি আরও বলেন যে দীর্ঘ

১০ বছর ধরে থমকে রয়েছে ক্যানিং থেকে সুন্দরবন রেলপথের কাজ।সে বিষয়ে খোঁজখবর নিয়েছেন তারা। সেই সঙ্গে ক্যানিং থেকে সুন্দরবন রেলপথ সম্প্রসারণের থমকে থাকা কাজ চালু করার জন্য চেয়ারম্যানকে অবগত করার কথাও জানান তারা। ক্যানিং স্টেশন থেকে সুন্দরবনের পথে রওনা দেন তারা। সেখানেই গোসাবার একটি হোটেলে বৈঠক করবেন তারা।সেখান থেকে মঙ্গলবার জলপথে গঙ্গাসাগর যাওয়ার কথা রয়েছে বলে জানান স্ট্যান্ডিং কমিটির সদস্য শতাব্দী রায়।এখন দেখার বিষয় এই যে স্ট্যান্ডিং কমিটির কথা অনুযায়ী রেলের যাত্রীস্বাছন্দ্য উন্নতি হয় কিনা।

About Post Author