সময় কলকাতা ডেস্কঃ গোষ্ঠী দ্বন্ধ নিয়ে লাগাতার তৃণমূলের কটাক্ষ।সব হজম করে ঐক্যবদ্ধ রাজ্য বিজেপি।অন্তত বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রাজ্য সফরের আগে ঐক্য বদ্ধ চেহারা দেখাতে সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এক প্রতিবাদ মিছিল আয়োজন করে। তৃতীয় বারের জন্য রাজ্য সরকারে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখলের বর্ষপূর্তি হয় সোমবার।রাজ্য বিজেপি এই দিনটিকেই বেছে নেয় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সানাবার দিন হিসাবে।সোমবার থেকে রাজ্যের শাসন ব্যবস্থায় তৃণমূলের ব্যর্থতাকে তুলে ধরতে সপ্তাহ ব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহন করেছে রাজ্য বিজেপি। ক্ষমতায় তৃতীয়বার আসার পর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে ব্যাপক সন্ত্রাস করেছে বলে বিজেপির দীর্ঘদিনের অভিযোগ।কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী রাজ্যের হিংসা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই।বেশ কয়েকটি মামলায় সিবিআই-এর কাজে অগ্রগতি বিরোধীদের সন্তুষ্টও করেছে।সেই সঙ্গে কয়েক জন তৃণমূল কংগ্রেস নেতাকে সিবিআই ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে।সেই সব ঘটনা কে সামনে এনে সোমবার ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে বঙ্গ বিজেপির পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়।আর এই মিছিলে নিজেদের শক্তি দেখাতে বিজেপি জেলা থেকে কর্মী ও সমর্থকদের আসার নির্দেশও দেয়।সেই মত হাওড়া ষ্টেশন হয়ে কয়েক হাজার বিজেপি কর্মী আসতে শুরু করে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে।

আসানসোল,বর্ধমান,পুরুলিয়া ,বাঁকুড়া,বীরভূমের মত দূর দূরান্ত থেকে আসা কর্মীদের অভুক্ত অবস্থাতে মিছিলে সামিল করতে চায় না রাজ্য বিজেপি।সেই জন্য হাওড়া ষ্টেশনের কাছে খিচুড়ি আর আলু পটলের তরকারীর ঢালাও ব্যবস্থা রাখে তারা। খিচুড়ি আলু পটলের তরকারি খাবারের আয়োজন করা হয়েছে হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে । হাওড়া ব্রিজ লাগোয়া সিপিটি কোয়ার্টারে রাজ্য কমিটির সদস্য উমেশ রায়ের নেতৃত্বে আয়োজন করা হয়েছে ঢালাও খাবারের ব্যবস্থা ।
রাজ্য় বিজেপির এই আয়োজন নিয়ে কটাক্ষ বিজেপি বিরোধী শিবিরের ।তাঁদের মতে বিজেপি কর্মীদের খিচুড়ি খাওয়াচ্ছে ভালো কথা।কিন্তু গোষ্ঠীদ্বন্ধে জীর্ণ দল কি ডালে চালে খিচুড়ির মত জোট বাঁধতে পারবে !


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?