Home » অক্ষয় তৃতীয়ায় কালীঘাট মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা কি প্রার্থনা জানালেন ?

অক্ষয় তৃতীয়ায় কালীঘাট মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা কি প্রার্থনা জানালেন ?

সময় কলকাতা ডেস্কঃ আজ অক্ষয় তৃতীয়া। সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করেই কালীঘাট মন্দিরে চলে অক্ষয় তৃতীয়ার পূজার্চনা ও হালখাতা। উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। আর এই পুণ্য তিথিতে কালীঘাট মন্দিরে এসে পুজো দিলেন তৃণমূল  কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য,গত দু’বছর করোনা সংক্রমণের জেরে বন্ধ ছিল মায়ের মন্দির। করোনা বিধি নিষেধ জারি থাকায় সেই ভাবে পুজো না হলেও এবছর চেনা ছন্দে ফিরেছে কালীঘাট মন্দির। সকাল থেকেই চলে হালখাতা পুজো।

মন্দিরে পুজো দিতে আসা এক ভক্তের কথায়, ‘দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে মায়ের আশীর্বাদ নেওয়ায় মূল উদ্দেশ্য। মা যেন সবাইকে আশির্বাদ করেন। সকলের মনস্কামনা পূর্ণ করেন।

আজ পবিত্র খুশির ঈদও। খুশিতে মেতে উঠেছে সংখ্যালঘু মানুষজন, অন্যদিকে একইদিনে বাঙালির অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে হালখাতা নিয়ে কালীঘাট মন্দিরে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। করোনা বিধি নিষেধ উঠে গেলেও কোভিড প্রোটোকল মেনেই মন্দিরে চলে পুজো।

 

About Post Author