Home » অনলাইনে যেকোনো বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে আত্মপ্রকাশ করল ও টি টি প্লাটফর্ম ম্যুভিয়ানা

অনলাইনে যেকোনো বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে আত্মপ্রকাশ করল ও টি টি প্লাটফর্ম ম্যুভিয়ানা

সময় কলকাতা ডেস্কঃ ওটিটি প্লাটফর্ম  ম্যুভিয়ানা। দ্রুত বদলাচ্ছে সময় ।সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে বিনোদন দুনিয়ার মানচিত্র। আগামীতে বিনোদনের অন্যতম মাধ্যম ও টি টি।  এটি এমন একটি প্লাটফর্ম, বিনোদন জগতের যুগান্তকারী পরিবর্তন এনেছে। এখন দর্শকরা যে কোন জায়গায় বসে অনলাইনে তাদের ইচ্ছেমতো যেকোনো বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারেন।

বুধবার, কলকাতা প্রেসক্লাবে, আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ম্যুভিয়ানা, নামে একটি ওটিটি প্লাটফর্ম ।বিভিন্ন সিরিজ ছাড়াও এই প্ল্যাটফর্ম আনতে চলেছে মাইক্রো মুভিস। অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিটের একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি ।ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, ভিন্ন স্বাদের ছবি, অল্পসময়ের গল্প, এছাড়াও তথ্যচিত্র, কমেডি শো, লাফটার লাউঞ্জ, সামাজিক দায়বদ্ধতা ও শিশুর বিকাশের জন্য, ম্যুভিয়ানা কিডস।

শুধুমাত্র বিনোদন নয়, সামাজিক দায়বদ্ধতা শিশুমনের বিকাশ, এবং রাজ্য তথা দেশের কৃষ্টি সংস্কৃতি ও সৃজনশীলতা নিয়ে মানুষের সামনে তুলে ধরতে ম্যুভিয়ানা অঙ্গীকারবদ্ধ। থাকছে শিশুদের জন্য কার্টুন ফিল্মস। এক বছরে এই ওটি টি প্ল্যাটফর্ম এক কোটি দর্শককে ছুঁড়ে ফেলতে পারবে বলে মনে করছে সংস্থার ডিরেক্টর, সুমন্ত দাস।

About Post Author