সময় কলকাতা ডেস্কঃ রাজ্য সরকার মেট্রো ডেয়ারি কোম্পানীতে নিজেদের শেয়ার বিক্রি করতে গিয়ে নিয়ম মানে নি।এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।প্রদেশ কংগ্রেসের করা সেই মামলা রাজ্য রাজনীতিতে ঝড়ও তোলে।
বাম জমানায় প্রয়াত সিপিআইএম নেতা সোমনাথ চট্ট্যোপাধ্যায় রাজ্য শিল্পন্নোয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে লন্ডনে গিয়েছিলেন।রাজ্যে শিল্পায়নে জোয়ার আনতে।সেই সফরে একটি বেসরকারী শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্যে দুগ্ধ প্রকল্প নির্মানের রূপরেখা তৈরী হয়।তারপর ১৯৯১ সালে রাজ্যে আত্মপ্রকাশ করে মেট্রো ডেয়ারীর।সেই কোম্পানীতে রাজ্য সরকারের অধীন বেঙ্গল মিল্ক প্রোডিউসার ফেডারেশনের শেয়ার ছিল ৪৭ শতাংশ,কেন্দ্রের ন্যাশানাল ডেয়ারী ডেভালমেন্ট বোর্ডের শেয়ার ১০ শতাংশ ও বেসরকারী সংস্থার শেয়ার হয় ৪৩ শতাংশ।এই নিয়ে উত্তর ২৪ পরগনার বারাসাতের নীলগঞ্জে আত্ম প্রকাশ করে দুগ্ধ উৎপাদন কেন্দ্রটি।
রাজ্যে পালা বদলের পর পরিবর্তন আসে মেট্রো ডেয়ারীর শেয়ার হোল্ডিং প্যাটার্নে।এরই মাঝে কেন্দ্র বেসরকারীকরণ নীতি অনুসরণ করা শুরু করে।সেই মত কেন্দ্র মেট্রো ডেয়ারীতে তাদের অংশ বিক্রি করে দেয় বেসরকারী সংস্থাটিকে।পরবর্তীকালে রাজ্য সরকার ও তার শেয়ারের অংশ বিক্রি করা শুরু করে।শেষ পর্যায়ে রাজ্যের কাছে থাকা ১৫ শতাংশ শেয়ার বিক্রির পরই শুরু হয় রাজ্যে চাপান উতোর।কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ নিয়ম বিরুদ্ধ ভাবে রাজ্য সরকার তার অংশ মেট্রো ডেয়ারীর প্রোমোটার গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে।তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একটি জনস্বার্থ মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে।সেই মামলায় বুধবার সওয়াল করতে কলকাতা হাইকোর্টে আসেন প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি চিদাম্বরম।কলকাতা হাইকোর্টে কংগ্রেস নেতা ও আইনজীবী পি চিদাম্বরম পৌছাতেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস পন্থী আইনজীবীরা।তাঁদের দাবী রাজ্যে কংগ্রেস শাসক দল তৃণমূলের সঙ্গে লড়াই চালাচ্ছে।তলানীতে পৌছে যাওয়া জন সর্থমণ ফিরে পেতে কংগ্রেস এই মামলা টিকে বড় হাতিয়ার বলে মনে করে। রাজ্য রাজনীতিতে কংগ্রেস এই মামলাকে বারবার ইস্যু করেছে।এই পরিস্থিতিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব শুধু মাত্র আইনজীবী দর্শন মেনে পি চিদাম্বরমের মত ব্যক্তিত্ব মামলা লড়তে আসছে কলকাতা হাইকোর্টে তা মানতে নারাজ কংগ্রেস পন্থী আইনজীবীরা।চূড়ান্ত বিক্ষোভের মধ্যে পি চিদাম্বরম আদালতে পৌছান মেট্রো ডেয়ারীর মালিক পক্ষের হয়ে মামলা লড়তে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?