সময় কলকাতা ডেস্কঃ হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালে ভর্তির ছয় দিনের মাথায় তাঁকে ছুটি দেওয়া হল।যদিও হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানা গিয়েছে তার গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে।তবে এই মুহুর্তে তাঁকে হাসপাতালে রাখার আর প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।বাড়ি ফিরতে পেরে খুশি বর্ষীয়ান অভিনেত্রী।হাসপাতাল এবং চিকিৎসকদের পরিষেবাতেও আপ্লুত তিনি।একটি ভিডিও বার্তায় অভিনেত্রী নিজেই সেকথা জানিয়েছেন।অনুরাগীদের জানিয়েছেন বর্তমানে ভালো আছেন তিনি।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাধবী মুখোপাধ্যায়কে।যদিও বেশ কয়েক বছর ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন তিনি।চিকিৎসকরা তাঁর সুগারের মাত্রা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।হাসপাতালে থাকাকালীন তাঁর সুগার লেভেল খুব বেশি ছিল।ফলে বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকরা।
চলতি বছরেই আশিতে পা দিয়েছেন সত্যজিতের চারুলতা।সত্যজিত রায় ,ঋত্বিক ঘটক ও মৃণাল সেন এই তিনজন বাংলার সেরা পরিচালকের নায়িকা হিসেবেই বাঙালির মননে রয়েছেন কিংবদন্তী এই অভিনেত্রী।সমকালীন সহকর্মী থেকে বর্তমানের জুনিয়র কলাকুশলী সকলেই বর্ষীয়ান এই অভিনেত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন ছিলেন।সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শতায়ু প্রার্থনা করেন।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান