সময় কলকাতা ডেস্ক: মুসুর ডাল দিয়ে নানান খাবার খেয়ে থাকতে পারেন তবে মুসুর ডালের পাতুরি খেয়েছেন কি! চলুন দেখে নেওয়া যাক মসুর ডালের পাতুরির সহজ রেসিপি।
উপকরণ
মুসুর ডাল
কাঁচালংকা কুচি
পেঁয়াজ কুচি
হলুদ
লঙ্কার গুঁড়ো
নুন
সরষের তেল
পদ্ধতি

প্রথমেই মুসুর ডাল ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর মিক্সিং জারে মুসুর ডাল ৪-৫ টা কাঁচালঙ্কা কুচি, জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার ওই মিশ্রণটির মধ্যে পেঁয়াজ কুচি, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, ২ চামচ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
এরপর একটি কড়াইতে কিছুটা জল দিয়ে তার মধ্যে খানিকটা নুন দিয়ে গরম করে নিতে হবে। তারপর কয়েকটা কচি লাউপাতা জলে ডুবিয়ে তুলে নিতে হবে। এরপর ওই পাতার মধ্যে মিশ্রণটা দিয়ে তারপর প্রতিটা ভাঁজ উল্টে দিয়ে আবারও কিছুটা মিশ্রন দিয়ে প্রতিটা পাতুরি গড়ে নিতে হবে। এরপর কড়াইতে সরষের তেল গরম করে ভেজে নিলেই তৈরি ‘মুসুর ডালের পাতুরি’।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার