সময় কলকাতা ডেস্কঃ রমজান শেষ। সারা বিশ্বজুড়ে আজ পালন হবে খুশির ঈদ। ঈদ উত্সবে কাবাব থাকবে না, তা কী করে হয়! কাবাব তৈরি করতে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু ঝটপট কাবাব বানাতে হলে তৈরি করুন চাপালি কাবাব। কীভাবে করবেন দেখে নিন রেসিপি,
উপকরণ
মটন, তেল, নুন, গোল মরিচ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে গুঁড়ো
পদ্ধতি

প্রথমে মটনগুলি কুচি কুচি করে কেটে নিন। এবার মটনের সঙ্গে নুন ও গোল মরিচ মিশিয়ে নিন। এরপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। কাবাবের মতো আকার দিয়ে আলাদা রেখে দিন মটনটি। এবার একটি ফ্রাইপ্যান বা গ্রিল করার প্যানে অল্প তেল দিন। প্যানে কাবাব গুলো দিয়ে গ্রিল করুন। ২-৩ মিনিট রাখার পর অন্যদিক গ্রিল করুন। বাদামি রঙের হয়ে গেলে পেঁয়াজ কুঁচি, গ্রিল করা টমেটোর স্লাইস দিয়ে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার