সময় কলকাতা ডেস্কঃ ফের নাবালিকাকে ধর্ষণের হলদিবাড়িতে। নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানে। ঘটনায় অভিযুক্ত জামাইবাবুকে গ্রেপ্তার করেছে বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ।

হলদিবাড়ি চা বাগানে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ করল জামাইবাবু যোগেশ বড়াইক। স্থানীয় সূত্রে খবর হলদিবাড়ি চা বাগানের বাসিন্দা দিদির মেরুদণ্ডে আঘাত লাগায় দিদি অসুস্থ ছিলেন ২০২১ সাল থেকে। তাই গতবছর দিদিকে দেখাশোনা করতে দিদির বাড়ি হলদিবাড়ি চাবাগান আসে ওই নাবালিকা। অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে একবছর ধরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত জামাইবাবু যোগেশ।সেই সঙ্গে তার দিদি কিংবা পরিবারের কাউকে যাতে এই ঘটনা সে না যানায় তার জন্য প্রতিদিন তাকে ভয় দেখাত অভিযুক্ত জামাইবাবু।

২ রা মে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের কাছে ও পরিবারের কাছে সাহস করে ঘটনার কথা জানায় ওই নির্যাতিতা নাবালিকা। তাদের সাহায্যেই ওই নাবালিকা বিন্নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত জামাইবাবুকে মারধোর করে স্থানীয়রা। পরে বান্নাগুড়ি থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেপ্তার করে।

বিন্নাগুড়ি আউট পোস্টের ওসি কুসাং শেরিং লেপচা জানান মেয়েটির অভিযোগ পেয়েই এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পকসো আইনে মামলা রজু করে তদন্ত শুরু করেছি আমরা। ধৃত কে শনিবার জেলা আদালতে তলা হয়েছে।এবং নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য বীরপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন