সময় কলকাতা ডেস্ক :
একটি নয়,একসাথে ১৬ টি ওয়াটার মনিটর লিজার্ডের জন্ম আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় নতুন অতিথি হিসেবে ৫ বছর পর আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিল ওয়াটার মনিটর লিজার্ড। শনিবার সকালে সরীসৃপ প্রজাতিটির ১৬টি সন্তান জন্ম নেয়।এতদিন পর্যন্ত চিড়িয়াখানায় ওয়াটার মনিটর লিজার্ডের সংখ্যা ছিল আটটি। এখন তা বেড়ে দাঁড়াল ২৪টি।ল

এশিয়ান ওয়াটার মনিটর (ভারানাস স্যালভেটর) হল এমন একটি বৃহৎ ভ্যারানিড লিজার্ড যার বসতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং উপকূলীয় উত্তর-পূর্ব ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে ইন্দোনেশিয়ান দ্বীপ পর্যন্ত। এই ধরণের লিজার্ড জলের কাছাকাছি থাকে। এই প্রজাতি এশিয়ার অন্যতম সাধারণ মনিটর লিজার্ড।ওয়াটার মনিটর লিজার্ড ন্যূনতম উদ্বেগজনক জীব হিসেবে ইতিমধ্যেই রেড লিস্টে তালিকাভুক্ত । পূর্ণ বয়স্ক ওয়াটার মনিটর লিজার্ড লম্বায় দেড় থেকে দু মিটার হয়। ফলে টিকটিকির সঙ্গে সাদৃশ্য থাকলেও ওয়াটার মনিটর লিজার্ড আকারে বেশ বড়সড়।

আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, সরীসৃপের ঘরে গর্ত করে তাতে খড় দিয়ে প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল। দিন কয়েক আগে ডিম দেয় সরীসৃপ প্রজাতিটি। এদিন সকালে সেই ডিম ফুটে জন্ম নিয়েছে ১৬টি নতুন প্রাণ। কর্তৃপক্ষ জানিয়েছে, সদ্যজাতরা প্রত্যেকেই সুস্থ রয়েছে। তাদের ছোট্ট চৌবাচ্চায় একসঙ্গে রাখা হয়েছে। গুরুত্ব নিয়ে নবাগত জাতকদের দেখভাল চলছে।।


More Stories
বেজি কি সাপের বিষে কাবু হয় না?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
এক সাথে পাঁচ সন্তানের জননী জ্বালা সম্পর্কে জেনে নিন, তার আবাস জানুন