Home » মুখ্যমন্ত্রীর উত্তর মেলেনি, কেন্দ্রের বৈঠকেও ব্রাত্য,প্রশ্নের মুখে অর্জুনের রাজনৈতিক অবস্থান

মুখ্যমন্ত্রীর উত্তর মেলেনি, কেন্দ্রের বৈঠকেও ব্রাত্য,প্রশ্নের মুখে অর্জুনের রাজনৈতিক অবস্থান

সময় কলকাতা ডেস্কঃ ডাক পান নি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।দিল্লি তে সোমবার পাট শিল্প নিয়ে বস্ত্র মন্ত্রকের ত্রিপাক্ষিক বৈঠক হয়।ব্যারাকপুরের বিজেপি সাংসদ সোচ্চার হওয়ার পর নড়েচড়ে বসে দিল্লি।তড়িঘড়ি দিল্লিতে ডাকে পাঠানো হয় অর্জুন সিংকে ।কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয় অর্জুন সিং  এর দাবি মত সমস্যা নিরশনে ত্রিপাক্ষিক বৈঠক করা হবে সোমবার।কিন্তু সোমবারের বৈঠকে তাঁকে ডাকা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।তিনি বলেন রাজ্যের শিল্পের স্বার্থে তিনি লড়াই শুরু করেছেন।নিজে মিলের শ্রমিক ছিলেন ।এই শিল্পের ভালমন্দের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন।তাই সোমবারের  ত্রিপাক্ষিক বৈঠকে তাঁকে ডাকা হলে সরকারের কাছে তিনি পরিস্কার করে বোঝাতে পারতেন আমলাতন্ত্রের ফাঁসে কি ভাবে আটকে পড়ছে এই শিল্পের ভবিষৎ।

তিনি এই দিন বলেন দেশের প্রধান মন্ত্রী কৃষকের আয় দ্বিগুন করার কথা বলছেন।আর একমাত্র কৃষি পণ্য পাটের বিক্রয় মূলের সর্বোচ্চ দর বেঁধে রাখা হয়েছে।বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি আদলতের রায় ও রয়েছে এই ইস্যুতে। আদালত আবমাননার মামলাও চলছে এই ইস্যু নিয়ে।তাঁর আরো দাবি আদালতের রায় জুটের ট্যারিফ কমিশন,কৃষক ও শ্রমিকের স্বার্থেই আছে।কিন্তু দিল্লির আমলাতন্ত্রের ফাঁসে আটকে পড়েছে পাট শিল্পের ভবিষৎ।তাঁর দাবি রাজ্যের ৪০ লাখ কৃষ্ণক,আড়াই লাখ শ্রমিক ও তাদের পরিবার মিলিয়ে প্রায় ২ কোটি মানুষের ভবিষৎ জড়িয়ে আছে পাট শিল্পের সঙ্গে।তাই তিনি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় সহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই শিল্প বাঁচাবার জন্য চিঠি দিয়ে ছিলেন।তবে তিনি ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠির কোন সৌজন্য দেখাননি বলে।ব্যারাকপুরের বিজেপি সাংসদের দাবি রাজ্য়ে শিল্প নেই।আর পাট শিল্পের মত শ্রম নির্ভর শিল্প বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার পর মেলেনি কোন উত্তর।

 

এই দিন সাংসদ অর্জুন সিং তোপ দাগেন কেন্দ্রীয় সংস্থা জুট কর্পোরেশনের বিরুদ্ধে। তাঁর দাবি ৫০০ কর্মী রয়েছে এই সংস্থায়।তাদের কাছে ১১২টি মোকাম রয়েছে। রয়েছে ২৫০টি গোডাউন।তারপরও কেন পাট কেনে না এই সংস্থা প্রশ্ন সাংসদের।তার অভিযোগ এই কারনেই রাজ্যের জুট শিল্পের এত করুণ অবস্থা ।সাংসদ অর্জুন সিং এর অভিযোগ বসে বসে জুট করপোর্শেন কর্মীরা কোন কাজ না করে  মাইনে নিচ্ছে।জনগণের টাকা নষ্ট করছে।তবে এই দিনের ত্রিপাক্ষিক বৈঠক হচ্ছে কেন্দ্রীয় টেক্সটাইল দপ্তর ,রাজ্যের লেবার দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারী ও মিল মালিক দের সংস্থা আই জিম এম এ মধ্যে।ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এই দিন জানান ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্তে পাট শিল্পের সমস্যা না মিটলে আবার তিনি আন্দোলনের পথই বেছে নেবেন রাজ্যের পাট শিল্পের স্বার্থে।

About Post Author