সময় কলকাতা ডেস্ক: আসছে অশনি, সতর্ক প্রশাসন। কিন্তু সমুদ্রসৈকতে এক অন্য ছবি। উপচে পড়া ভিড় তাজপুর মন্দারমনি দীঘার সমুদ্র সৈকত গুলিতে। যদিও পর্যটকদের জলে নামতে দেওয়া হচ্ছে না। সে কারণে আশাহত হচ্ছেন পর্যটকরা। জেলার ৬৮ কিমি সমুদ্রে বাঁধ এলাকা সহ নদী বাঁধ সংলগ্ন এলাকায় সচেতন করা হচ্ছে গ্রামবাসী ও পর্যটকদের। দত্তপুর, বিলামুড়িয়া, তালগাছাড়ি সহ একাধিক গ্রাম ঘুরে সচেতন করা হচ্ছে মানুষজনদের।

জেলায় ২৫টি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। জেলার চার মহকুমা সহ জেলা সদর ও জেলা শাসক দপ্তরেও চলছে সার্বিকভাবে নজরদারি। হলদিয়া, নন্দীগ্রাম, তালপাটি, খেজুরি, জুনপুট, মন্দারমনি থানা, দিঘা মোহনা সহ দিঘা থানার পুলিশ অতি তৎপরতার সাথে প্রচার চালাচ্ছে। ইতিমধ্যে জেলায় ৪ টি দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে দুটি এন ডি আর অফ টিম ও দুই এস ডি আর অফ টিম।

সকাল থেকেই এলাকা পরিদর্শনে নেমেছেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। কাঁথি ১, ২ সহ মন্দারমনি, শংকরপুর দিঘা সব এলাকা পরিদর্শন করেছেন তিনি। পাশাপাশি এলাকা পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। দুর্যোগ মোকাবিলা দলের একাধিক আরেক জানান, জলের উচ্চতা অনেক বেড়ে গিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোন প্রাণ হানি না ঘটে সেদিকে নজর রাখা হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি