Home » ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফের গতিবিধি বাড়ায় বন্ধ আমদানি রপ্তানি

ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফের গতিবিধি বাড়ায় বন্ধ আমদানি রপ্তানি

সময় কলকাতা ডেস্কঃবাণিজ্য বন্ধ হয়ে রয়েছে বসিরহাটের ঘোজাডাঙ্গা ভারত বাংলাদেশ সীমান্তে।যার জেরে আটকে গেছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক আমদানি রপ্তানি করা কয়েকশো পণ্যবাহী ট্রাক।মঙ্গলবার সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী সীমান্ত বাণিজ্য চালু হওয়ার কথা ছিল।কিন্তু দেখা যায় যে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে লম্বা লাইন দিয়ে।কারণ বাণিজ্য বন্ধ!

জানা গেছে ১৫৩,নম্বর ব্যাটালিয়নের সীমান্ত বাহিনী বিএসএফ জওয়ানদের নজরদারি অন্যদিনের তুলনায় যথেষ্ট পরিমাণে বেড়েছে।যার ফলে সকাল থেকে বাংলাদেশের দিকে কোন পণ্যবাহী ট্রাক যায়নি।পাশাপাশি ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে কোন পণ্যবাহী ট্রাক এদেশে এসে পৌঁছতে পারেনি।ফলে থমকে গিয়েছে আন্তর্জাতিক সীমান্তবাণিজ্য।যার ফলে আশঙ্কা করা হচ্ছে ক্ষয় ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকাতে দাঁড়াতে পারে।

Transform your portfolio using real-time analytics and AI-based execution. quantum ai system canada

ঠিক কি কারণে বাড়ানো হয়েছে সীমান্তে এই নজরদারি বা কি কারণে বন্ধ সীমান্ত বাণিজ্য?এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ঘোজাডাঙ্গা ব্যবসায়ী আমদানি রপ্তানি সংস্থা,সহ শুল্ক দপ্তর ও সীমান্তের আধিকারিকরা।ঘোজাডাঙ্গা সীমান্তে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে এখনো।তারাও বলতে পারছেন না যে ঠিক কি কারণে বন্ধ হল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য।এখন দেখার যে কবে আবার স্বাভাবিক হয় এই সীমান্ত বাণিজ্য।

About Post Author