সময় কলকাতা ডেস্ক : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং হিমাচল প্রদেশের রাজনীতিতে প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা পন্ডিত সুখ রাম পাড়ি দিলেন চিরনিদ্রার দেশে ।মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪।তাঁর পৌত্র আশ্রয় শর্মা একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷আশ্রয় শর্মা টুইটারে লিখেছেন, “এক যুগের সমাপ্তি, বিদায় গ্রান্ডপা।ফোনের বেল আর বাজবে না।”
বিখ্যাত ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী সুখ রাম ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী থাকাকালীন দেশে টেলিকম বিপ্লবের জোয়ার আসে, এই বিভাগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়।মন্ত্রী হিসেবে দপ্তরের নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন সুখ রাম।
সুখ রাম নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (এইমস ) চিকিৎসাধীন ছিলেন, যেখানে তাকে গত শনিবার ভর্তি করা হয়েছিল।তার আগে গত ৬ মে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি।
পোড় খাওয়া রাজনীতিবিদ সুখ রাম পাঁচবার বিধানসভা নির্বাচনে জিতেছিলেন। এরমধ্যে একবার নির্দলীয় প্রাথী হয়ে যেতেন তিনি।কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের দায়িত্বে থাকার সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, ঘুষ নেওয়ার। তাঁর অট্টালিকা থেকে হিসেব-বহির্ভূত অর্থ উদ্ধার করেছিল সিবিআই। যদিও সেই ঘটনার যাবতীয় দায় নিতে নারাজ ছিলেন সুখ রাম। অতঃপর লন্ডনে চলে গিয়েছিলেন। দেশে ফেরার পরে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পাঁচ বছরের কারাদণ্ডও হয়েছিল। স্বাস্থ্যর কারণ দেখিয়ে সেবার পরিত্রান পান তিনি। কিছুদিন আগে পর্যন্তও রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।চলে গেলেন সুখ রাম। পেছনে পড়ে রইল খ্যাতি আর বিতর্ক।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক