সময় কোলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করায় স্বঘোষিত বিশ্বকবি রোদ্দুর রায়ের নামে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন এক তৃণমূল কর্মী।
বিতর্কিত মন্তব্যে সোশ্যাল মিডিয়ার সমালোচনার তুঙ্গে থাকা রোদ্দুর রায় এবার কুরুচিকর মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। এই ঘটনাকে কেন্দ্র করে অরিত্র সাহা নামে এক তৃণমূল কর্মী পাটুলি থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিজয় বন্দ্যোপাধ্যায় নামে আরও এক তৃণমূল কর্মী সাইবার ক্রাইম এর আয়তায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে লাল বাজার থানায় অভিযোগ দায়ের করেন।
ভুল মন্তব্য এবং কুরুচিকর কথায় বরাবরই বিতর্কে জড়িয়ে জনরোষের মুখোমুখি হয়েছেন রোদ্দুর রায়। বেশ কয়েকমাস আগে রবীন্দ্রসংগীতকে কুরুচিকর ভাষায় বিকৃত করে নেটিজেনদের সমালোচনার মুখোমুখি হয়েছিলেন রোদ্দুর রায়। ইতিপূর্বেও তার গানকে ব্যান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান নেটিজেনদের একাংশ। এবার সেই রোদ্দুর রায় কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘটনায় পাটুলি ও লালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন দুই তৃণমূল কর্মী।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের