Home » তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের জন্য তৈরি হল রস্টার

তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের জন্য তৈরি হল রস্টার

সময় কলকাতা ডেস্ক: সকলকে মানুষের জন্য কাজ করতে হবে, এই নির্দেশ স্বয়ং মুখ্যমন্ত্রীর। আর তাই অস্থায়ী নতুন তৃণমূল ভবনে জনপ্রতিনিধিদের জন্য তৈরি হয়েছে রস্টার। সেই রস্টারে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাম না থাকলেও রয়েছে বাকিদের নাম।

নতুন রস্টারে বলা হয়েছে, সপ্তাহে একদিন জেলার নেতা–কর্মীদের সমস্যার কথা শুনবেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে থাকবেন শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’‌র সর্বভারতীয় এবং রাজ্য সভাপতি দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মণীশ গুপ্ত, মালা রায় ও শান্তনু সেন। সংগঠন নিয়ে নেতা–কর্মীদের কথা শুনবেন সব্যসাচী দত্ত, শুভাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, সমীর চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা। থাকবেন ছাত্র সংগঠনের নেতা অশোক রুদ্র, দিব্যেন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণকলি বসু।

রবিবার, সোমবার, মঙ্গলবার এই তিন দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবেন দোলা সেন। রবিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত থাকবেন মন্ত্রী ব্রাত্য বসু, তন্ময় ঘোষ এবং সমীর চক্রবর্তী। সোমবার ১১টা থেকে বিকেল ১টা পর্যন্ত সব্যসাচী দত্ত, শুভাশিস চক্রবর্তী ও পার্থ ভৌমিক,দেবাশিস কুমার থাকবেন বলে জানা গেছে । সোম,বুধ,  শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত থাকার কথা তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষের। সংখ্যালঘু সেলের হাজি শেখ নুরুল ইসলাম ও খালিদ এবাদুল্লা থাকবেন মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। শনিবার, জয় হিন্দ বাহিনীর কার্তিক বন্দ্যোপাধ্যায় থাকবেন সকাল ১১টা থেকে বিকেল ১টা পর্যন্ত।

About Post Author