সময় কলকাতা ডেস্কঃ পূর্ব রেলের ব্যান্ডেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ জংশন। সেই ব্যান্ডেল স্টেশন তিনদিন সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। ব্যান্ডেল-মগরা সেকশনে থার্ড লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তারই জেরে ব্যান্ডেল রুট রিলে ইন্টারলকিং কেবিনের জায়গা বদল করা হচ্ছে। এই রেললাইনে কাজ চলার জন্য আগামী ২৭ থেকে ৩০ মে পর্যন্ত সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন। যদিও তার আগে ১৩ মে থেকে ২৬ মে আংশিক ভাবে বন্ধ থাকবে এই জংশন স্টেশন। পাশাপাশি ইন্টারলকিংয়ের জন্য বন্ধ থাকবে হুগলি ও বাঁশবেড়িয়া ও আদিসপ্তগ্রাম স্টেশনও। যার ফল স্বরূপ যাত্রী পরিষেবায় ব্যাপক প্রভাব পরবে,তা বলাই বাহুল্য
রেল সূত্রের খবর, ৩০মের পর থেকেই আবার রেল চলাচল শুরু হবে। তবে রেলের এই রুট রিলে ইন্টারলকিং কাজের জন্য হাওড়া-ব্যান্ডেল সেকশনে বাতিল করা হবে ৬৮ টি লোকাল ট্রেন এবং হাওড়া-ব্যান্ডেল সেকশনে বাতিল হয়েছে ১২ টি এক্সপ্রেস ট্রেন। যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে ৩টি এক্সপ্রেস ট্রেন ও দুটি মেমু ট্রেনের পরিষেবা। এই ব্যান্ডেল স্টেশন থেকে গড়ে প্রায় ৩০ হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করেন।অতএব ব্যান্ডেল লাইন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়বেন এই সব নিত্য যাত্রীরা।
রেল সূত্রে জানা গেছে, হাওড়ার উদ্দেশে কিছু ট্রেন ছাড়বে চুঁচুড়া থেকে। বর্ধমান যাওয়ার জন্য ট্রেন ছাড়বে মগরা স্টেশন থেকে। কাটোয়া যাওয়ার জন্য ট্রেন ছাড়বে ত্রিবেণী স্টেশন থেকে।এত ঝক্কি সামলে কিভাবে টানা প্রায় ১৮ দিন নিত্যযাত্রীরা যাত্রা পথ ভেঙ্গে নিজেদের কর্মস্থলে পৌঁছবেন, তা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না। সর্বোপরি ব্যান্ডেল জংশন স্টেশন বন্ধে যাত্রী ভোগান্তি চরমে উঠবে।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!