সময় কলকাতা ডেস্ক : দৈহিক সম্পর্ক গড়ার লালসায় আড়াই বছর ধরে প্রেমের অভিনয়। পঞ্চদশী কিশোরী গর্ভবতী হতেই কেটে পড়ে অভিযুক্ত। কিশোরী মা হতেই পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবক। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার ঘটনা।

পুলিশ এই চাঞ্চল্যকের ঘটনায় উত্তর চব্বিশ পরগনা গোপালনগর এলাকার সৌমেন পাড়ে নামে যুবককে গ্রেপ্তার করেছে। অভিযোগে প্রকাশ,গোপালনগর থানা এলাকার সৌমেন পাড়ে নামে এক যুবক স্থানীয় এক নাবালিকাকে আড়াই বছর ধরে প্রেমভালোবাসা নিবেদন করে চলেছিল । অভিযোগ,ন-দশ মাস আগে মেয়েটিকে ফুসলিয়ে এলাকার বৈরামপুরের একটি ফাঁকা ঘরে নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত । লোকলজ্জার ভয়ে মেয়েটি পরিবারকে কিছু জানায়নি । যুবক এই ঘটনার পরে নাবালিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় । গত ৯ তারিখ নাবালিকা বনগাঁ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয় । পরিবারের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করার পরে গোপালনগর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন