Home » তার তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা আছে,তীব্র কটাক্ষ দিলীপের

তার তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা আছে,তীব্র কটাক্ষ দিলীপের

সময় কলকাতা ডেস্কঃমমতা বন্দ্যোপাধ্যায়ের তো নোবেল পাওয়া উচিত। এই ধরনের ছোট পুরস্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন অপমানিত করা হল ? তাঁর তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা,এবং যথেষ্ট প্রতিভাও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অ্যাকাডেমি পুরস্কারের ঘটনায় কটাক্ষের সুর চড়িয়ে এমনই মন্তব্য করেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি বলেন, “আমরা জানতাম লোকে পুরস্কার পান, আর মুখ্যমন্ত্রী নিজেই পুরস্কার নিয়ে নেন।”

শুক্রবার সকালে  পূর্ব মেদিনীপুরের এগরার সুশীল উৎসব ভবন থেকে কিছু দলীয় কর্মীদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরোন তিনি। এরপর এগরা হাসপাতাল মোড়ে অন্যান্য বিজেপি কাউন্সিলরদের সঙ্গে চায়ে পে চর্চায় যোগ দেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান,’ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের লোকেদের কে খুশি করতে বিভিন্ন পুরস্কার চালু করেছেন। যে পুরস্কারগুলো ছিল, তার আভিজাত্য গুলোও নষ্ট করেছেন।সেখানে নিজেদের লোকজন বসিয়ে নিজের নামে এবং নিজের পার্টির লোকেদের নামে সব পুরস্কার করে নিচ্ছেন। আমার তো সন্দেহ হচ্ছে এই ছোট পুরস্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে কেন অপমানিত করা হলো ? তার তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা আছে। বাংলার সর্বনাশ হতে আর কি বাকি আছে?

প্রসঙ্গত,গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরস্কার প্রাপ্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২০১৯ সালে পাওয়া ‘অন্নদাশঙ্কর’ সম্মান ফিরিয়েছেন লেখিকা ও গবেষক রত্না রশিদ বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিকে চিঠি পাঠিয়ে লেখিকা তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। লেখিকার এই সিদ্ধান্তে কবি ও সাহিত্যিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরস্কার ঘোষণার পরেই সাহিত্য অ্যাকাডেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়েছিলেন লেখক এবং সম্পাদক অনাদিরঞ্জন বিশ্বাস।

About Post Author