সময় কলকাতা ডেস্ক : সম্প্রতি ইভেন্ট হরাইজন টেলিস্কোপের দ্বারা আকাশ গঙ্গা ছায়াপথের (Milky Way) মাঝেই সন্ধান পাওয়া গেল আশ্চর্য এক ব্ল্যাকহোলের। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । স্য়াগিটেরিয়াস নামে ওই ব্ল্যাক হোল পৃথিবী থেকে ২৭ হাজার আলোকবর্ষ দূরে।
সম্প্রতি এক গবেষণায় এই ব্ল্যাকহোল সম্বন্ধে মহাজাগতিক অত্যাশ্চর্য তথ্য উঠে এসেছে জ্যোতির্বিজ্ঞানীদের হাতে। বিজ্ঞানীরা জানাচ্ছেন ওই ব্ল্যাক হোলের মধ্যে আছে এক আশ্চর্য্য মহাজাগতিক ক্ষমতা। যার ক্ষমতা নাকি অসীম। সেই অসীম ক্ষমতাবলে কোটি কোটি পৃথিবীকে সে এক টানে নিজের কক্ষে টেনে নিতে পারে।
সম্প্রতি নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এই ব্ল্যাকহোল থেকে নির্গত হচ্ছে এক ভয়াবহ মহাজাগতিক অকল্পনীয় শব্দ। ইতিমধ্যেই সেই ভিডিও প্রকাশ করেছে নাসা।
জানা গিয়েছে ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টান এতটাই শক্তিশালী যে আলোও পর্যন্ত বেরোতে পারে না সেখান থেকে । ব্ল্যাক হোলগুলি গরম গ্যাস এবং ধুলো দ্বারা বেষ্টিত থাকে, যাকে অ্যাক্রিশন ডিস্ক বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ব্ল্যাকহোলটির ভর চিহ্নিত করতে পেরেছেন গবেষকরা। যা সূর্যের ভরের প্রায় ১৫ লক্ষ গুণ বলে জানা গিয়েছে।


More Stories
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত