Home » ফরাসি সংস্থার প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর

ফরাসি সংস্থার প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর

সময় কলকাতা ডেস্কঃফরাসি বিলাসবহুল সংস্থা ‘লুই ভিতোঁ’-র প্রথম ভারতীয় অ্যাম্ব্যাসাডর হলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সংস্থার তরফেই জানানো হয়েছে। খুব শিগগির লুই ভিতোঁ-র একটি ব্যাগের বিজ্ঞাপনে দেখা যাবে দীপিকাকে। সংস্থার তরফে এই খবরের শিলমোহর দেওয়া হয়।
এর আগেও অবশ্য লুই ভিতোঁ-র বিজ্ঞাপনে দেখা গেছে দীপিকাকে, তবে সেটা মডেল হিসেবে। ২০২০ সালে প্রথম ভারতীয় হিসেবে তিনি এই ফরাসি সংস্থার প্রচারেও অংশগ্রহণ করেন। এবার একেবারে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি।সেলেব্রিটি স্টাইলিস্ট শালিনা ন্যাথানির হাতের জাদুতে এদিন আরও সুন্দরী আর মোহময়ী হয়ে উঠলেন দীপিকা।

এত বড় একটি সংস্থার মুখ হতে পেরে দীপিকা বেশ উৎসাহিত। নিজের ইনস্টাগ্রামেও ভক্তদের সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিয়েছেন তিনি। দীপিকা জানিয়েছেন, একসময় ওই সংস্থার ব্যাগ কিনতে পারাটা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। পাশাপাশি দীপিকা বলেন,‘১৮ বছর বয়সে আপনি যখন সবে উপার্জন করতে শুরু করেন, তখন লুই ভিতোঁ দোকানের পাশ দিয়ে হেঁটে গেলেও তাকাবেন না।

কারণ আপনি জানেন যে, সেই দোকানের জিনিস আপনি কিনতে পারবেন না। কিছু জিনিস কেনার শখ থাকে মানুষের। কিছু জিনিস কেনার কথা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেন না। লুই ভিতোঁ আমার কাছে দ্বিতীয়টা ছিল। আমি আসলে খুব বাস্তববাদী। জানি, কোনটা পারব, কোনটা পারব না।’সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের বিচারকের আসনে ভারতের প্রতিনিধিত্ব করার জন্যেও ডাক পেয়েছেন দীপিকা।

About Post Author