Home » প্রেসিডেন্টের মায়ের ঘরে এ কার ছবি?

প্রেসিডেন্টের মায়ের ঘরে এ কার ছবি?

সময় কলকাতা ডেস্কঃ  পাবলো পিকাসোর হারিয়ে যাওয়া একটি ছবির খোঁজ পাওয়া গেছে ফিলিপাইন্সের প্রাক্তন ফার্স্ট লেডি ইমেল্ডা মার্কোসের বাড়িতে। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। যে ছবিতে দেখা গিয়েছে ফিলিপাইন্সের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ ( বং ব্ং)মার্কোস, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার মা অর্থাৎ ইমেল্ডা মার্কোসের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছিল। সেই ছবিতে দেখা গিয়েছে ইমেল্ডা মার্কোসের বাড়ির দেওয়ালে লাগানো রয়েছে পাবলো পিকাসোর নিখোঁজ হয়ে যাওয়া ( reclining woman VI ) ছবিটি ।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর আলোড়ন উঠেছে বিশ্বজুড়ে। একাধিক মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে পাবলো পিকাসোর এই হারিয়ে যাওয়া ছবি কিভাবে ইমেল্ডা মার্কোসের বাড়িতে পৌঁছালো।

এর আগেও পাবলো পিকাসোর আঁকা আরেকটি ছবি “আর্টিস্ট হেড অফ এ ওম্যান” ছবিটি নিখোঁজ হয়েছিল ২০১২ সালের ৯ জানুয়ারি ন্যাশনাল গ্যালারি গ্রিসের এথেন্স শহর থেকে। সেই ছবিটি ২০২১ সালে পুনরুদ্ধার করা হয়। সামাজিক প্রচারমাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে পাবলো পিকাসোর নিখোঁজ হয়ে যাওয়া ছবি কিভাবে পৌঁছালো ফিলিপাইন্সের প্রেসিডেন্টের মায়ের ঘরের দেওয়ালে। যদিও সামাজিক প্রচারমাধ্যমে এটাও প্রশ্ন তোলা হয়েছে যে, এই ছবিটি আসল না রেপ্লিকা?। সরকারি এক আধিকারিকের কথায় ছবিটি আসল ছবি নয় , ছবিটি রেপ্লিকা।  আবার এই প্রশ্নও উঠতে শুরু করেছে পাবলোর আর কোন ছবি পড়ে নেইতো অন্য কোন সেলিব্রেটির বাড়িতে? তবে একথা বলাই যেতে পারে পাবলো পিকাসোর ছবি নিয়ে তর্ক বিতর্ক জারি থাকবে সামাজিক প্রচারমাধ্যমে।

About Post Author