Home » ব্যাডমিন্টনে বিশ্ব শাসন করবে এখন ভারত, এই প্রথম টমাস কাপ ভারতের

ব্যাডমিন্টনে বিশ্ব শাসন করবে এখন ভারত, এই প্রথম টমাস কাপ ভারতের

 

আবুল কায়ুম, সময় কলকাতা ডেস্কঃ আজ ভারতীয় ব্যাডমিন্টনের একটি ঐতিহাসিক দিন। ৭৩ বছরের খরা কাটিয়ে টিম ইন্ডিয়া প্রথমবার টমাস কাপ জিতল। ফাইনালে ইন্দোনেশিয়াকে ৩-০ ম্যাচে হারিয়ে এই জয় ছিনিয়ে এনে ভারত ইতিহাস সৃষ্টি করল।১৯৪৯ সালে শুরু হয় এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা। কিন্তু সেই টমাস কাপের সেমিফাইনালেই কোনও দিন উঠতে পারেনি ভারত। আজ সেই ৭৩ বছরের অপেক্ষার অবসান হলো।

এবার ভারতীয় খেলোয়াড়রা অনেক দূর এগিয়েছিল। সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। ডেনমার্ক 2016 সালে এই টুর্নামেন্ট জিতেছিল। তারপর ফাইনালে এই টুর্নামেন্টের অন্যতম সফল দল ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথম বার জিতল ভারত।

ক্রিস্টি ইন্দোনেশিয়ার একজন বড় নামী খেলোয়াড়, কিন্তু, শ্রীকান্ত তাকে খুব সহজেই পর্যুদস্ত করে ফেলেন। ম্যাচটি তৃতীয় গেম পর্যন্ত গড়ায়নি, মাত্র দুই ম্যাচে শ্রীকান্ত  ক্রিস্টিকে দেখিয়ে দিয়েছেন কার সঙ্গে লড়ছেন তিনি।  শ্রীকান্ত ক্রিস্টির বিরুদ্ধে ২১-১৫ এবং ২৩-২২ গেমে জিতেছেন। ফলাফলের পার্থক্যই বলে দেওয়ার জন্য যথেষ্ট যে প্রথম গেমে, ইন্দোনেশিয়ান শাটলারের কাছে শ্রীকান্ত কতখানি কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। যদিও দ্বিতীয় গেমটি  খুবই টাফ ছিল। একবার এমনও মনে হয়েছিল যে শ্রীকান্তকে  হয়ত তৃতীয় খেলাটিও খেলতে হবে। কিন্তু, তারপরেও একটি দুর্দান্ত কামব্যাক করে ভারত ।

৭৩ বছরের অপেক্ষার অবসান হওয়ার ঘটনাটি সম্পূর্ণ নির্ভরশীল ছিল শ্রীকান্তের ওপর। কিন্তু লক্ষ্যে স্থির ছিল এই ভারতীয় ব্যাডমিন্টনের তারকা। কারন তিনি জানতেন ১৩০ কোটির ভারত অপেক্ষায় আছে তাঁর খেলার ক্যারিশ্মার ওপর। কিন্তু শ্রীকান্তরা নিরাশ করেননি। ভারতের জয়ের শেষ সার্ভিস রিটার্নেই বাজীমাত করেন কিদাম্বি শ্রীকান্তরা।৭৩ বছর অপেক্ষার পর অবশেষে স্বপ্ন পূরণ হলো ভারতের। ব্যাডমিন্টনে বিশ্ব শাসন করবে এখন ভারত। ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ইতিহাস রচনা করেছে ভারতীয় ব্যাডমিন্টন দল! ভারতের থমাস কাপ জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ! অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য তাদের জন্য রইল শুভকামনা।

 

About Post Author