Home » আলু কুলচা বানানোর সহজ রেসিপি

আলু কুলচা বানানোর সহজ রেসিপি

সময় কলকাতা ডেস্কঃ উওর ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার কুলচা। দেখে নিন বাড়িতে বানানোর সহজ রেসিপি,

উপকরণ

ময়দা – ৫০০ গ্রাম
বেকিং পাউডার – ২ চামচ
বেকিং সোডা – ১ চামচ
বাটার
সাদা তেল

পুরের জন্য উপকরণ

৩ টি সেদ্ধ আলু
হিং
গরম মশলা
জিরের গুঁড়ো
ধনের গুঁড়ো
লঙ্কাগুঁড়ো
চাট মশলা
ধনেপাতা কুচি
পরিমান মত নুন, চিনি

পদ্ধতি

প্রথমে ময়দা, নুন, বেকিং পাওডার আর বেকিং সোডা, ২-৩ চামচ সাদা তেল ভালো করে একসাথে মিশিয়ে নিন। এর মধ্যে দিয়ে আবারো ভাল করে মিশিয়ে নিন। এরপর উষ্ণ গরম জল দিয়ে মাখুন। এবার একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে ২ ঘণ্টা রেখে দিন।

আলুর পুর তৈরির পদ্ধতি

পুর তৈরি করার জন্য প্রথমে সেদ্ধ আলু গুলো চটকে এর মধ্যে হিং, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা,চিনি, ধনেপাতা কুচি, চাট মশলা ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মশলা মেশানো হয়ে গেলে বেশ বড় বড় গোলা বানিয়ে রেখে দিন। ঘন্টা দুয়েক পর মাখা ময়দা টিকে আরো একবার মেখে নিয়ে এর থেকে বড় বড় সাইজের লেচি কাটুন। লেচিগুলো গোল করে অল্প বেলে নিয়ে ওর মধ্যে ঐ আলুর পুরটা দিয়ে মুখটা মুড়ে নিন। এবার চাকিতে ময়দার গুঁড়ো ছড়িয়ে লেচিটা গোল করে বেলে নিন।

কুলচা তৈরি করার পদ্ধতি

কুলচা তৈরি করার জন্য প্রথমে তাওয়া গরম করে এর ওপরে বেলে রাখা কুলচা দিতে হবে এবং একটি ব্রাশ দিয়ে কুলচার ওপরে জল লাগিয়ে দিতে হবে। এরপর অল্প ধনেপাতা কুচি ও কালোজিরে ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে এগুলোকে ময়দার সাথে আটকে দিয়ে ১-২ মিনিট রেখে দিতে হবে । এটি উল্টে দিয়ে ১ চামচ বাটার লাগিয়ে দিতে হবে । আবার এটিকে উল্টে দিয়ে ১ চামচ বাটার এর ওপরে বুলিয়ে দিয়ে ২ পিঠ ভালো করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল আলু কুলচা।

About Post Author