সময় কলকাতা ডেস্কঃ ডোমজুড় শুট আউট কাণ্ডে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত এক গৃহবধূ। আটক আরও দুই। হাওড়ার ডোমজুড়ের সলপের বাসিন্দা পূর্বাশা মাঝি নামের ওই গৃহবধূকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পূর্বাশার সঙ্গে নিহত তাপস গলুইয়ের ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কেই ইতি টানতে চেয়েছিলেন পূর্বাশা। তারপর থেকেই তাপস গলুই-এর ছেলে ছোটু গলুই তাঁকে হুমকি দেওয়া শুরু করে। এমনকী, পূর্বাশার সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ারও হুমকি দে ছোটু।এবিষয়ে ছেলেকে সাহায্য করতেন নিহত তাপসবাবুও। তারই প্রতিশোধ নিতে এবং রাস্তা পরিস্কার করতে পূর্বাশা পিকু এবং আলু নামের দুই দুষ্কৃতীকে খুনের সুপারি দেয়। ইতিমধ্যেই, পিকুকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, এখনও অধরা শুটার আলু। তদন্তে পুলিশ।যদিও, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ওই গৃহবধূ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৮টা নাগাদ স্কুটি নিয়ে বাজারে গিয়েছিল তাপস। অভিযোগ, স্কুটি নিয়ে মেইন রাস্তায় উঠতেই গুলি চলে। মাকড়দহ স্টেট ব্যাংকের ঠিক সামনে তাপসকে ওরফে কাককে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি বুলেট মাথায় লাগে। বাকি চারটি শরীর ভেদ করে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিস। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি বাইক।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান