Home » রবীন্দ্রনাথের সাধের অঞ্জনা নদীতে লাগল রক্তের দাগ

রবীন্দ্রনাথের সাধের অঞ্জনা নদীতে লাগল রক্তের দাগ

 

সায়ন মোদক, নদীয়াঃ  নদীয়ার কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া অঞ্জনা নদী এখন মাফিয়াদের দখলে। এক সময় অঞ্জনা নদীর নাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় পাওয়া যেত। সেই অঞ্জনা নদী এখন শুকিয়ে খালে রূপান্তরিত হয়েছে। অঞ্জনা খাল নিয়েই বড় ঝঞ্ঝাটের সৃষ্টি হয়েছে কৃষ্ণনগর এলাকায়। খাল দখল করে রনি সাহা মাছ চাষ করছে। বাধা দিতে গেলে স্থানীয় পরিবার গুলির উপর প্রাণনাশের হুমকি সহ একাধিকবার আক্রমণ চালায় রনি সাহার দলবল। গতবছর চড়ক পুজোর সময় এলাকারই এক যুবককে চরক মেলার মাঠে গুলি করে রনি সাহা। ঘটনায় সেই সময়ই গ্রেপ্তার করেছিল কোতুয়ালি থানার পুলিশ রনিকে । প্রায় দু বছর জেল খাটার পর কিছুদিন আগেই সে রেহাই পায় জেল থেকে।

জেল থেকে বেরিয়ে অঞ্জনা খাল কে কেন্দ্র করে তাণ্ডব শুরু করে রনি । রবিবার গভীর রাতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করে হয় দোগাছি সিভন পাড়া এলাকায়। অস্ত্র নিয়ে হামলা চালায় এক বাড়িতে। ঘরবাড়ি ভাংচুর সহ ১২ বছরের এক নাবালিকার হাতে অস্ত্রের কোপ মারে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এছাড়া প্রতিনিয়ত স্থানীয় বাসিন্দাদের ফোনে হুমকি দিচ্ছে রনি সাহা। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তার তাগিদে এলাকার মানুষ কৃষ্ণনগর কোতোয়ালি থানার দ্বারস্থ। ঘটনার তদন্ত ও নিরাপত্তার আশ্বাস দিয়েছে কোতোয়ালি থানার পুলিশ।

About Post Author